Saturday, March 14, 2026

ভারতীয় সাংবাদিকের ফোন কেড়ে নেওয়া প্রসঙ্গে মুখ খুললেন রামিজ রাজা

Date:

Share post:

ভারতীয় সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া নিয়ে এবার মুখ খুললেন রামিজ রাজা। এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে পাকিস্তানের হারের পর এক ভারতীয় সাংবাদিকের সঙ্গে তর্কে জড়ান রামিজ রাজা। সেই সময় ভারতীয় সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি। আর এবার সেই বিষয় নিয়েই মুখ খুললেন তিনি।

ইউটিউবে এক সাক্ষাৎকারে এই নিয়ে পিসিবির সভাপতি বলেন,” এই ধরনের প্রশ্ন উস্কানিমূলক। মনের মধ্যে বিদ্বেষ থাকলে এই সব প্রশ্ন মাথায় আসে। ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমি এটা নিয়ে আর আলোচনা চাই না। ওঁনার যে প্রশ্ন ছিল, সেটার ধরণটা একেবারেই সঠিক ছিল না। আমি ওই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, কারণ উনি বলছিলেন যে পাকিস্তানের প্রত্যেক মানুষ অত্যন্ত হতাশ হয়ে পড়েছেন। তাই আমি প্রশ্ন করেছিলাম, আপনি কীভাবে জানলেন যে পাকিস্তানের মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন? কারণ আপনি তো ২,০০০ মাইল দূরে বসে আছেন।”

গত ১১ সেপ্টেম্বর এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে যায় পাকিস্তান। সেই ম্যাচ দেখতে দুবাইয়ের মাঠে এসেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ। স্টেডিয়ামের বাইরে হার নিয়ে তাঁকে এক ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেছিলেন দলের হারে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা অত্যন্ত হতাশ। আপনি কি তাঁদের কোনও বার্তা দেবেন?’ ভারতীয় সাংবাদিকের এই কথা শুনেই মেজাজ হারান রামিজ।

আরও পড়ুন:আবারও বিস্ফোরক বাইচুং ভুটিয়া, কী অভিযোগ আনলেন তিনি?

spot_img

Related articles

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...