Sunday, May 17, 2026

ফের CBI হেফাজতে SSC দুর্নীতি মামলায় ধৃত শান্তিপ্রসাদ সিনহা

Date:

Share post:

SSC নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে (Santi Prasad Sinha) ফের হেফাজতে নিল CBI৷ ২২ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত

শনিবার, আদালতের শুনানিতে সিবিআইয়ের দাবি, নিয়োগ দুর্নীতি মামলার অনেক তথ্য জানেন এসপি সিনহা৷ ইতিমধ্যে তাঁকে এবং ধৃত অশোক সাহাকে জেরা করে একাধিক তথ্য পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করে এই কাণ্ডের জট ছাড়াতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী দল৷ এরপরেই বিচারক বৃহস্পতিবার পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেন৷

সিবিআইয়ের দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে নিয়মিত এসএসসির প্রাক্তন উপদেষ্টা যোগাযোগ রাখতেন। ইতিমধ্যেই শান্তিপ্রসাদের বয়ান একাধিকবার রেকর্ড করেছে সিবিআই।

আরও পড়ুন- শারদোৎসবেই নিবিড় জনসংযোগ, নেতা-নেত্রীদের নির্দেশ তৃণমূল শীর্ষ নেতৃত্বের


Related articles

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...