Sunday, June 7, 2026

অগ্নিদগ্ধ মিরাক্কেল খ্যাত আবু হেনা রনি, পুড়ল শ্বাসনালী-সহ শরীরের প্রায় ২৫ শতাংশ

Date:

Share post:

ভয়াবহ গ্যাস বেলুন বিস্ফোরণে (Gas Baloon Blasts) অগ্নিদগ্ধ বাংলার জনপ্রিয় টেলিভিশন শো (TV Show) ‘মিরাক্কেল’ (Mirakkel) খ্যাত কৌতুক অভিনেতা (Comedian) আবু হেনা রনি (Abu Hena Rony)। শুক্রবার সন্ধেয় ঢাকার গাজিপুর মেট্রোপলিটন পুলিশের (GMP) চার বছরপূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই গ্যাস বেলুন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন রনি। তবে শুধু কৌতুক অভিনেতাই নন আগুনে দগ্ধ হয়েছেন আরও ৪ জন। দুর্ঘটনার পর রাত ১০টা নাগাদ রনি সহ তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে (Seikh Hasina Burn and Plastic Surgery Institute) ভর্তি করা হয়। রনির শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দগ্ধ হয়েছে কমেডিয়ানের শ্বাসনালীও (Airway)।

আবু হেনা রনির ম্যানেজার সাদিক আল হাসান জানান, গাজিপুর মেট্রোপলিটনের চার বছরপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন রনি। সেখানেই গ্যাস বেলুন ফেটে বিস্ফোরণ হয়। দুর্ঘটনায় পাশেই দাঁড়িয়ে থাকা রনি সহ আরও কয়েকজন পুলিশ কনস্টেবল অগ্নিদগ্ধ হন। রনি ও কনস্টবল জিল্লুরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বাকি তিনজন ভর্তি রয়েছেন শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Shaheed Tajuddin Ahmed Medical College and Hospital)।

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এক চিকিৎসক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আবু হেনা রনির শরীরের ২৫ শতাংশ অগ্নিদগ্ধ হয়েছে। প্রথমে হাসপাতালের জরুরি বিভাগে (Emergency) তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এরপর শনিবার সকালে তাঁকে হাই ডিপেনডেন্সি ইউনিটে (HDU) স্থানান্তরিত করা হয়। তবে কাউকেই এখনও বিপদমুক্ত বলা যাবে না। কমেডিয়ানের শ্বাসনালী দগ্ধ হয়েছে।

গাজিপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার জানান, মঞ্চের পূর্ব দিকে ওড়ানোর জন্য কিছু গ্যাস বেলুন রাখা ছিল। প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান (Home Minister Asaduzzaman Khan) বেশ কয়েকবার চেষ্টা করার পরও সেগুলো ওড়াতে ব্যর্থ হন। পরে স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনুষ্ঠানে উপস্থিত অনান্য অতিথিরা মূল মঞ্চের দিকে চলে যান। এরপর বেলুনগুলো নিয়ে যাওয়া হয় উদ্বোধন মঞ্চের পেছনে। কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আরও পড়ুন- ফের CBI হেফাজতে SSC দুর্নীতি মামলায় ধৃত শান্তিপ্রসাদ সিনহা

 

Related articles

প্রাগৈতিহাসিক পৃথিবীর অন্যতম আশ্চর্য ‘প্রোটোট্যাক্সাইট’, জীবন্ত মিনারে লুকিয়ে বিবর্তনের রহস্য!

প্রাচীন পৃথিবীর অজানা রহস্য উন্মোচনে বদলে যায় চিরাচরিত ধ্যান-ধারণা। এতদিন ধরে যা বিশ্বাস করে বিবর্তিত হয়েছে মানব ভাবনা,...

ঋতব্রতকে সমর্থনকারী বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বৃদ্ধি রাজ্যের!

তৃণমূল কংগ্রেস (TMC) ভোটে হারতেই দলের বিরোধিতা করা বীরভূম জেলার পাঁচ বিধায়কের নিরাপত্তা বাড়াল বিজেপি সরকার (BJP Government)।...

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...