Sunday, May 17, 2026

দলে কেন উমেশ যাদব, ব‍্যাখ‍্যা দিলেন রোহিত

Date:

Share post:

করোনার (Corona) কারণে অস্ট্রেলিয়া ( Australia) সিরিজ থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ শামি (Mohammad Shami)। শামির বদলে ভারতীয় দলে এসেছেন উমেশ যাদব (Umesh Yadav)। প্রায় সাড়ে তিন বছর পর টি-২০ দলে প্রত্যাবর্তন হয়েছে তাঁর। কেন দলে উমেশ যাদব? রবিবার সাংবাদিক সম্মেলনে এসে জানালেন ভারত অধিনায়ক।

সাংবাদিক বৈঠকে রোহিত বলেন, “শামির মতো উমেশও দীর্ঘদিন ধরে বোলিং করছে। কোন ফরম্যাটের দলে ওরা সুযোগ পেল, সেটা নিয়ে বিশেষ ভাবনাচিন্তা করতে হয় না। ওরা যে ফরম্যাটে খেলেছে সেখানেই নিজেদের প্রমাণ করেছে। ওদের দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন নেই। নতুন কাউকে নেওয়া হলে ভাবতে হত। তবে উমেশ বা শামির মতো ক্রিকেটার ফিট থাকলে যে কোনও মুহূর্তে ওদের দলে নেওয়া হতে পারে।”

কেকেআরের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন উমেশ। সেই প্রসঙ্গ টেনে রোহিত বলেন,” ওদের ছন্দের দিকে বিশেষ তাকানোর দরকার নেই। আমরা সবাই দেখেছি আইপিএলে উমেশ কত ভাল বল করেছে। জোরে বল করতে পারে, স্যুইং করাতে পারে। মনে হয়েছে আমাদের দলের সঙ্গে মানিয়ে নিতে পারবে ও। তাই বেশি আলোচনা করার দরকার পড়েনি। বিশ্বকাপের কথা মাথায় রেখে আমরা অনেক ক্রিকেটারকে সুযোগ দিয়েছি। এবার কীভাবে সামনের দিকে এগোতে চাই, সে সম্পর্কেও স্পষ্ট ধারণা হয়েছে আমাদের।”

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে কোহলি কি ওপেন করবেন? কী বললেন রোহিত?

Related articles

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...