Saturday, June 27, 2026

২৮ নয় পুরো ৩০ দিনের প্ল্যান দিতে হবে গ্রাহকদের, মোবাইল সংস্থাগুলিকে কড়া নির্দেশ TRAI-এর

Date:

Share post:

টেলিকম সংস্থা গুলির ২৮ দিনের প্ল্যান নিয়ে বিতর্ক শুরু থেকেই। এখানেও পরিস্থিতিতে এবার নয়া নির্দেশ জারি করল ট্রাই। তাদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আর ২৮ দিন নয় রিচার্জের মেয়াদ হতে হবে ৩০ দিনের জন্য। দেশের সব টেলিকম সংস্থাগুলিকে এই নির্দেশিকা পালনের বিজ্ঞপ্তি দিয়েছে কেন্দ্রীয় সরকার। স্পষ্টভাবে জানানো হয়েছে, টেলিকম সংস্থার প্ল্যান পরিবর্তনের জন্য ৬০ দিনের সময় দেওয়া হচ্ছে।

এর আগে জানুয়ারিতেই এমনই একটি নির্দেশ দিয়েছিল ট্রাই। সেখানে বলা হয়েছিল, প্রিপেড মাসিক প্ল্যান ৩০ দিনের রাখাটা বাধ্যতামূলক। তবুও টেলিকম সংস্থাগুলি ২৮ দিনেরই প্ল্যান কার্যকর রেখেছিল। অবশেষে টেলিকম সংস্থাগুলির চিরাচরিত এই পদ্ধতি বন্ধ করতেই কড়া নির্দেশিকা জারি করা হলো ট্রাইয়ের তরফে।

উল্লেখ্য, এতদিন ন্যূনতম প্ল্যান বা বিশেষ অফার সবই থাকত ২৮ দিনের। যার ফলে বছরে ১২টির জায়গায় ১৩টি রিচার্জ করতে হত। এই নিয়ে গ্রাহকদের মধ্যে যথেষ্ট ক্ষোভ ছিল। এখানে অবস্থায় এই নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিল কেন্দ্র।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...