Tuesday, June 23, 2026

গরু পাচার মামলায় সায়গলের মা ও স্ত্রীকে তলব ইডির

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনে আগে আরও তৎপর ইডি। এবার গরু পাচার মামলায় সায়গল হোসেনের মা ও স্ত্রীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সম্পত্তির নথি চেয়ে পাঠিয়ে দিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হয়েছে তাঁদের। ইডি’র তলবের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হতে পারেন সায়গলের মা ও স্ত্রী।

আরও পড়ুন:গরু পাচার কাণ্ড, শুভেন্দু সম্পর্কে জানতে মুর্শিদাবাদের পুলিশ সুপারকে চিঠি সিআইডির

গরু পাচার মামলায় ইতিমধ্যেই সায়গল হোসেনকে গ্রেফতার করেছে ইডি। চলছে জিজ্ঞাসাবাদ পর্ব। গরু পাচার মামলায় এনামূলকে গ্রেফতারির সূত্র ধরে সায়গলকে গ্রেফতার করা হয়। বর্তমানে আসানসোল বিশেষ সংশোধনাগারে রয়েছে সে। সূত্রের খবর, সিবিআই সায়গলের প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। এত বিপুল সম্পত্তি কোথা থেকে এল, তা জানতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাই এই তলব।

ইডি সূত্রে খবর, সায়গল তার বেশিরভাগ সম্পত্তি মা এবং স্ত্রীর নামে রেখেছে। সায়গলের গ্রেফতারির পর থেকে অ্যাকাউন্ট থেকে টাকা অন্যত্র সরানো হচ্ছে বলে দাবি ইডির। সেই সংক্রান্ত তথ্যের খোঁজে সায়গলের মা এবং স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারীরা। চলতি সপ্তাহেই তাঁদের দু’জনকে দিল্লিতে ইডির সদর দফতরে ডেকে পাঠানো হয়েছে।

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...