Sunday, May 17, 2026

দ্রুত আরোগ্য কামনা: আহত ACP দেবজিৎ-কে দেখতে SSKM-এ মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বিজেপির নবান্ন অভিযানে গিয়ে আক্রান্ত আহত অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়কে (Debjit Chatterjee) SSKM হাসপাতালে গিয়ে দেখে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তাঁর শারীরিক পরিস্থিতির খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী। জীবনের ঝুঁকি নিয়ে রুখে দাঁড়ানোর জন্য তাঁকে সাধুবাদ জানান।

১৩ সেপ্টেম্বর বিজেপির (BJP) নবান্ন (Nabanna) অভিযানের দিন মধ্য কলকাতার মহাত্মা গান্ধী রোডে ডিউটি ছিল দেবজিতের। অভিযোগ, বিজেপি কর্মী-সমর্থকরা তাঁকে তাড়া করেন। রাস্তায় ফেলে বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় উচ্চপদস্থ ওই পুলিশ আধিকারিককে। লাথি মারা হয় বলেও অভিযোগ। তিনি হাতে চোট পান। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে তাঁর চিকিৎসা চলছে এসএসকেএম-এ। এর আগে তাঁকে দেখতে গিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। গিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Binit Goyel)। এদিন, তাঁকে দেখতে এসএসকেএম হাসপাতালে উপস্থিত হন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন বিধানসভার অধিবেশন থেকে বেরিয়ে সোজা এসএসকেএম-এ যান মুখ্যমন্ত্রী। বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন তিনি। দেবজিৎ চট্টোপাধ্যায়ের পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে খোঁজ নেন মমতা।

আরও পড়ুন- বিচারাধীন বিষয় নিয়ে সংবাদমাধ্যমে সাক্ষাৎকার: ফের বিতর্কে বিচারপতি গঙ্গোপাধ্যায়


Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...