Wednesday, May 27, 2026

ব‍্যর্থ হার্দিকের ৭১, অজিদের কাছে ৪ উইকেটে হারল ভারতীয় দল

Date:

Share post:

ভারত-অস্ট্রেলিয়া মহারণ। মঙ্গলবার প্রথম টি-২০ ম‍্যাচে অজিদের কাছে ৪ উইকেটে হারল ভারতীয় দল। ২০৮ রান করেও জয় পেল না রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ব‍্যর্থ গেল হার্দিক পান্ডিয়ার অপরাজিত ৭১ রান। ফের প্রশ্নের মুখে ভারতের বোলিং লাইন।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৮ রান করে টিম ইন্ডিয়া। এদিনও ব‍্যাট হাতে ব‍্যর্থ অধিনায়ক রোহিত শর্মা। ১১ রান করেন তিনি। ব‍্যর্থ বিরাট কোহলিও। মাত্র ২ রান করেন তিনি। তবে ভারতের রানের সংখ‍্যা বাড়িয়ে নিয়ে যান কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবরা। ৫৫ রান করেন রাহুল। ৪৬ রান করেন সূর্যকুমার যাদব। দুরন্ত ইনিংস খেলে ৭১ রানে অপরাজিত থাকেন হার্দিক। অজিদের হয়ে তিন উইকেট নেন নাথান ইলিস। ২ উইকেট নেন হ‍্যাজলউড। এক উইকেট নেন ক‍্যামারুন গ্রীন।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুল নেয় অ‍্যারন ফিঞ্চের দল। অজিদের হয়ে সর্বোচ্চ রান ক‍্যামারুন গ্রীনের। ৬১ রান করেন তিনি। ফিঞ্চ করেন ২২ রান। ম‍্যাথু ওয়াডে থাকেন ৪৫ রানে অপরাজিত। ভারতের হয়ে তিন উইকেট নেন অক্ষর প‍্যাটেল। দুই উইকেট নেন উমেশ যাদব। এক উইকেট নেন যুজবেন্দ্র চ‍্যাহাল।

এদিকে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-২০ ম্যাচের আগেই ঘরের মাঠ মোহালিতে বিরল সম্মান পেলেন পাঞ্জাবের দুই ভূমিপুত্র- হরভজন সিং ও যুবরাজ সিং। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন  সরকারি ভাবে আইএস বিন্দ্রা স্টেডিয়ামের বিখ্যাত টেরেস ব্লকের উত্তরমুখী প্যাভিলিয়নের নামকরণ করল দেশের দুই বিশ্বকাপজয়ী কিংবদন্তি ক্রিকেটারের নামে।

আরও পড়ুন:আবারও মাঝপথে খেলা ছেড়ে উঠে গেলেন ম্যাগনাস কার্লসেন

 

Related articles

অবমাননা ও উস্কানির অভিযোগ: গতবছরের ঈদের বক্তব্যে মমতার বিরুদ্ধে থানায় আইনজীবী

ঈদে রেড রোডের নামাজের অনুষ্ঠানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অবমাননা ও উস্কানির অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির

চিত্রনাট্য তৈরি ছিল আগেই। লোক দেখানো প্রশাসনিক বৈঠক করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু অবশেষে নিজেদের...

পরিষেবা দিয়ে যান: মেয়র ও পারিষদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির...

লালবাজারে মুখ্যমন্ত্রী: সিদ্ধান্ত বৃহস্পতিবারের ঈদের নামাজ নিয়ে

রেড রোডে যে ঈদের নামাজ হবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই যে...