Wednesday, March 25, 2026

শান্তিনিকেতনের শিশু হত্যার ঘটনায় উত্তাল বিধানসভা, ওয়াক আউট বিজেপি বিধায়কদের

Date:

Share post:

শান্তিনিকেতনের(Shantiniketan) শিশু হত্যার ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এই ইস্যুতে বুধবার বিধানসভায় শাসক দলকে চাপে ফেলতে ময়দানে নামলো বিরোধীদল বিজেপি(BJP)। গোটা ঘটনায় বিজেপির পরিষদীয় দল পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছ থেকে বিবৃতি দাবি করেছেন। তবে অধ্যক্ষ তার অনুমতি না দেওয়ায় বিধানসভা ওয়াক আউট করে বাইরে এসে বিক্ষোভ দেখাতে শুরু করলেন বিজেপি বিধায়করা।

কালো প্ল্যাকার্ড হাতে নিয়ে বিধানসভার বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী দলের বিধায়করা। আর এই বিক্ষোভের নেতৃত্ব ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে বিধানসভায় এসে অসত্য বলেছেন এবং ইডি ও সিবিআই-এর বিরুদ্ধে প্রস্তাব এনেছেন। তবে এই শিশু হত্যার ঘটনায় নীরব। তিনি বলেন, দলের সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল শান্তিনিকেতনে ওই শিশুর পরিবারের সঙ্গে দেখা করবে। বিরোধী দলনেতা এই ঘটনায় অভিযুক্তদের ফাঁসিরও দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, বীরভূমের (Birbhum) শান্তিনিকেতনের মোলডাঙায় ৫ বছরের এক শিশুকে খুনের অভিযোগ উঠেছে এক সংখ্যালঘু মহিলার বিরুদ্ধে। দু’দিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার প্রতিবেশীর বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় পাঁচ বছরের শিবম ঠাকুরের দেহ। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। যে বাড়ির ছাদে দেহ মেলে সেই বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। দেহ উদ্ধারের পরই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত রুবি বিবিকে। পরে জানা গিয়েছে, এই ঘটনার নেপথ্যে রয়েছে প্রতিশোধের অঙ্ক। অভিযুক্ত রুবির সঙ্গে এলাকার এক হিন্দু যুবকের সম্পর্ক ছিল। কিছুদিন আগে প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পাওয়া যায় অভিযুক্তকে। এরপর অভিযুক্ত রুবি ওই যুবককে বিয়ে করার দাবি জানায়। কিন্তু সালিশি সভায় সেই বিয়ের প্রস্তাবে বাদ সাধেন শিবম ঠাকুরের বাবা। আসলে রুবির প্রেমিক শিবমের বাবার অধীনেই কাজ করত। সেই রাগেই রুবি শিবমকে খুন করেছে বলে অভিযোগ।

Related articles

শুভেন্দুর গড়ে বড় পদক্ষেপ কমিশনের! অপসারিত পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, রদবদল প্রশাসনে

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল ঘটাল নির্বাচন কমিশন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের...

কমিশনের সাপ্লিমেন্টারি তালিকা প্রহসন: পথে নেমে প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চ

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্বাচন কমিশন যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে তাতে ধোঁয়াশার শেষ নেই। পরিশেষে হয়রান...

রামনবমী ঘিরে কড়া নিরাপত্তা, উচ্চপর্যায়ের বৈঠক নবান্নে

রামনবমীকে সামনে রেখে রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করল রাজ্য প্রশাসন। বুধবার বিকেলের ওই বৈঠকে...

গোলোকধাঁধা সাপ্লিমেন্টারি তালিকা: ডিলিটেড তো বটেই, কমিশন জানেই না কত নাম আপলোড হয়েছে

সোমবার প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় বিস্তারিত কী আছে বুধবারও তার জবাব দিতে পারল না নির্বাচন কমিশন। যাচাই প্রক্রিয়ার...