Monday, May 18, 2026

WBSEDCL: ত্রৈমাসিক নয় মাসের বিল মাসেই পাবেন গ্রাহকরা, নয়া ভাবনা রাজ্যের

Date:

Share post:

তিন মাস অন্তর অন্তর বিদ্যুতের বিল(electric bill) আর নয়। মাসের বিল মাসেই পাবেন গ্রাহকরা। ত্রৈমাসিকের পরিবর্তে এবার মাসিক বিল চালু করার বিষয়ে পদক্ষেপের সিদ্ধান্ত নিল রাজ্যের বিদ্যুৎ দফতর(electricity department)। পর্ষদের অধীনে থাকা কলকাতা পুরসভার চারটি ওয়ার্ডে পরীক্ষামূলক ভাবে মাসিক বিদ্যুতের বিল দেওয়ার পদ্ধতি চালু করা হচ্ছে বলে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস(Arup Biswas) জানিয়েছেন।

বুধবার বিধানসভার উল্লেখ পর্বে সরকার ও বিরোধী পক্ষের একাধিক বিধায়ক মাসিক বিদ্যুৎ বিল চালু করার প্রস্তাব দেন। বিদ্যুৎ মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে গ্রাহকদের একাংশ এবং জনপ্রতিনিধিদের মতামত নেওয়া হয়েছে। কিন্তু এর পক্ষে এবং বিপক্ষে দুরকম মতামত পাওয়া গেছে। তাই পরীক্ষামূলক ভাবে কলকাতা পুরসভার ১১১,১১২,১১৩ এবং ১১৪ এই চারটি ওয়ার্ড এলাকায় মাসিক বিদ্যুৎ বিল দেওয়ার ব্যবস্থা চালু করা হচ্ছে। সেখানকার গ্রাহকদের মধ্যে কেমন সাড়া পাওয়া যায় তা দেখে আগামী দিনে সারা রাজ্যে এই ব্যবস্থা চালু করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে বেআইনি বিদ্যুৎ সংযোগ আটকাতে বিদ্যুত মন্ত্রী দলমত নির্বিশেষে বিধায়কদের সহায়তা চান। তিনি বলেন অবৈধ হুকিং এর কারণে শুধুমাত্র সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে তাই নয়। দুর্ঘটনা ঘটে মানুষের প্রাণ যাচ্ছে। এব্যাপারে সরকার মানুষের মধ্যে সচেতনতা প্রচারকেই সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। এই কাজে তিনি সকলের সহায়তা চান।

Related articles

প্রাতিষ্ঠানিক দুর্নীতি-নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ দেখতে ২ কমিশন গঠনের রাজ্যের

বিগত সরকারের আমলে রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে দু’টি পৃথক কমিশন...

জেনিফার শেষ শ্রদ্ধা, শোকস্তব্ধ লিয়েন্ডারের পাশে থাকার বার্তা শুভেন্দুর

রবিবার প্রয়াত হয়েছেন লিয়েন্ডার পেজের (Leander Pase) মা জেনিফার(Jenifar)। সোমবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে এসে টেনিস তারকা সমবেদনা জানালেন...

রাজ্যে ক্ষমতার পালাবদলেই মুক্তহস্ত কেন্দ্র: জলজীবন মিশনের ৩৯ হাজার কোটি অনুমোদন

বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে কেন্দ্র থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রথমেই রেল...

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...