Tuesday, June 23, 2026

দোষীদের ফাঁসি চাই: শিশু অধিকার সুরক্ষা কমিশনর চেয়ারপার্সনকে জানাল শিবমের পরিবার

Date:

Share post:

প্রায় তিন দিন নিখোঁজ থাকার পর প্রতিবেশীর ছাদ থেকে উদ্ধার হয় পাঁচ বছরের শিশুর নিথর দেহ। ঘটনায় উত্তেজনা ছড়ায় শান্তিনিকেতনের (Santiniketan) মোলডাঙ্গায়। ইতিমধ্যেই ধরা পড়েছে অভিযুক্তরা। বৃহস্পতিবার সকালে নি*হত শিশু শিবম ঠাকুরের পরিবারের সঙ্গে যান রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় (Sudeshna Ray)। আর তার কাছেই দোষীদের চরম শাস্তি চেয়েছেন শিবমের বাবা-মা সহ আত্মীয়রা।



আরও পড়ুন: বিধানসভায় গরহাজির ২৭ তৃণমূল বিধায়ক, কড়া ব্যবস্থার পথে দল

নিহত শিশুর পরিবারের সঙ্গে কথা বলেন সুদেষ্ণা রায়। তিনি বলেন, “আপনাদের মনের অবস্থা আমি বুঝতে পারছি। আপনারা যা হারিয়েছেন তা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই। কিন্তু এখন আপনারা কী চাইছেন?” এ কথার জবাবে কান্নায় ভেঙে পড়েন শিবমের মা। শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনের হাত ধরে শুধু বলেন, “আমি দোষীদের ফাঁসি চাই। আমার পাঁচ বছরের ছোট ছেলেটা সঙ্গে তো কারও শত্রুতা ছিল না। সে তো কারও ক্ষতি করেনি। তাই তাকে যারা মেরেছে, তাদের চরম শাস্তি হোক।” একই দাবি শিবমের বাবা-সহ পরিবারের অন্য সদস্যদের। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সুদেষ্ণা।



পরে সংবাদ মাধ্যমকে সুদেষ্ণা জানান, পুলিশের কোনও গাফিলতি ছিল না। নিখোঁজের রিপোর্ট করে বাড়ি ফিরে আসার আগেই পুলিশ এলাকায় আসে। তারা যথেষ্ঠ চেষ্টা করেছে। “পরিবার যে শাস্তি দাবি করছে তা অভিযুক্ত পাবেই। তাতে তাদের কোলে আর শিশুকে ফিরে পাবে না। আমরা তার পাশে আছি।”

মোলডাঙার ৫ বছরের শিশু শিবম ঠাকুৃৃর নিখোঁজ থাকার ৫২ ঘণ্টা পর প্রতিবেশীর ছাদ থেকে তার দেহ উদ্ধার হয়েছে। ঘটনায় মূল অভিযুক্ত রুবি বিবিকে গ্রেফতার করেছে পুলিশ।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...