Thursday, May 7, 2026

সিদ্ধান্ত চাপিয়ে দেবে না রাজ্য সরকার: স্কুলড্রেস নিয়ে জানালেন শিক্ষামন্ত্রী

Date:

Share post:

স্কুলড্রেস নিয়ে কোনও সিদ্ধান্ত চাপিয়ে দেবে না রাজ্য। জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। রাজ্যের সব সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে (School) পড়ুয়াদের পোশাকের রং পাল্টে নীল-সাদা করার কথা ছিল। বিভিন্ন স্কুল ঐতিহ্য ও নিজস্বতার কারণ দেখিয়ে নিজেদের চিরাচরিত ড্রেস বদলাতে চায়নি অনেক স্কুলই। এই বিষয়ে কড়া পদক্ষেপের রাস্তায় হাঁটতে চায় না রাজ্য।

বিভিন্ন স্কুলের তরফে জানানো হয়েছে, প্রাথমিকে এক-দু সেট পোশাক পৌঁছলেও, পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারা এক সেটও স্কুলড্রেস (School Dress) পায়নি। কিছু স্কুল এক সেট করে পোশাক পেয়েছে।

যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে পোশাক পৌঁছেছে, তাদের অধিকাংশ ক্ষেত্রে ছাত্রদের হাফপ্যান্ট পাঠানো হয়েছে। কিন্তু অনেকেই সেটা চাইছে না। পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র জানান, অনেক পড়ুয়াই ফুলপ্যান্ট চাইছে। এই সব অভাব-অভিযোগের মধ্যেই ব্রাত্য বসু জানিয়ে দেন, পোশাক নিয়ে কোনও সিদ্ধান্তই স্কুলগুলির উপর চাপিয়ে দেবে না রাজ্য।

 

Related articles

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...