Sunday, May 17, 2026

রাস্তা বন্ধ না হয়: শ্রীভূমি স্পোটিং-এ পুজো উদ্বোধনে গিয়ে সুজিতকে ‘সতর্ক’ করলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

শ্রীভূমি স্পোটিংয়ের পুজো মানেই চমক। আর তার টানে প্রচুর দর্শনার্থীর ভিড়। যার জেরে দুর্গাপুজোর কদিন প্রবল যানজট ভিআইপি রোডে। এই কথা অজানা নয় মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার, সেখানে পুজো উদ্বোধনে গিয়ে প্রধান উদ্যোক্তা তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে (Sujit Basu) ‘সতর্ক’ করলেন তিনি। রসিকতা করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “সুজিতবাবু, আপনার পুজোর জন্য যেন রাস্তায় যানজট না হয়”

পরে বিষয়টি ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী। র প্রবল সমস্যা হয়। রাজ্যের মন্ত্রী হিসেবে সুজিতকে এই সমস্যার কথা মাথায় রাখতে হবে।তিনি বলেন, ভিআইপি রোড দিয়ে অনেকেই বিমানবন্দরে যান। যানজটে আটকে তাঁদে মমতার কথায়, “শুধু তোমার পুজো নয়, অন্য পুজোতেও যেন সবাই দেখতে যেতে পারে সেদিকে নজর রাখতে হবে“। মমতা বলেন, ‘‘আমি কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে খবর রাখব। আর যদি বজ্জাতি কিছু করেছ…তা হলে কিন্তু ওটা ‘বাবু’ থেকে দিদির স্নেহের পরশে অন্য কিছু হয়ে যাবে!‘‘ লা থেকে ঘ্যাচাং ফু করে দেব ওকে!‘সতর্ক না হলে শ্রীভূমি স্পোটিংয়ের পুজো যে রাজ্য সরকারের বিশ্ববাংলা শারদ সম্মানের তালিকায় থাকবে না, তা-ও সরাসরি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘‘আমি একদম বিশ্ব বাং‘

সম্প্রতি বিধাননগরের পুলিশ কমিশনার হয়ে এসেছেন গৌরব শর্মা (Gourav Sharma)। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘গৌরব তুমি দেখে রাখবে! যেই রাস্তা বন্ধ করবে, অমনি তুমি আমায় বলবে। সবাইকে নিয়ে চলাটার নামই জীবন।‘‘

মহালয়ের আগেই যেহেতু পুজোর উদ্বোধন করেছেন, সেই কারণে প্রতিমার গয়না পরাতে নিষেধ করেছিলেন মুখ্যমন্ত্রী। সেটা হবে পুজোর তিথি মেনেই। জানালেন মমতা। তবে, শ্রীভূমি থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আজ থেকে পুজো শুরু হয়ে গেল। এদিন, সেখানে মুখ্যমন্ত্রী সঙ্গেই উপস্থিত ছিলেন বলিউডের গায়ক শান। তাঁকে যে সব উপহার দেওয়া হয়েছিল তা শানের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...