Friday, May 15, 2026

মিসেস ওয়েস্ট বেঙ্গল ২০২২ এর শিরোপা পেল উত্তর ২৪ পরগনার মেয়ে

Date:

Share post:

সৌন্দর্য প্রতিযোগিতা (Beauty Pageant) শুধু একটা চ্যালেঞ্জ নয়, নিজের পাশাপাশি বাড়ির, পরিবারের, জেলার এবং রাজ্যের সম্মানের ব্যাপার বটে। আর সেই সম্মান অটুট রাখলেন এবার উত্তর ২৪ পরগনার মেয়ে পূজা নাগ (Puja Nag)। ফরএভার স্টার ইন্ডিয়া (Forever Star India) আয়োজিত জাতীয় স্তরের সৌন্দর্য প্রতিযোগিতায় মিসেস ওয়েস্ট বেঙ্গল ২০২২ (Mrs West Bengal 2022) হয়ে রাজ্যের নাম উজ্জ্বল করলেন পূজা।

ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছিলেন বড় কিছু করার। পরিবার অনুপ্রেরণা জুগিয়েছিল আর নিজের চেষ্টাতে একের পর এক সাফল্য তার কাছে ধরা দিতে বাধ্য হয়। লক্ষ্য ছিল জাতীয় স্তরের সৌন্দর্য প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করার। সেই মতো ১৬ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত জয়পুরের ম্যারিয়ট হোটেলে, ফরএভার স্টার ইন্ডিয়া আয়োজিত (Forever Star India) সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তিনি। মিস (Miss) , মিসেস (Mrs) এবং টিন (Teen) ২০২২ ক্যাটাগরির মধ্যে ,মিসেস ক্যাটাগরিতে ৬০ জনেরও বেশি মডেল অংশ নিয়েছিলেন। তাদের সবার মধ্যে থেকে বিজয়ীর শিরোপা ছিনিয়ে নিলেন পূজা নাগ। মাস দুই আগে মিসেস উত্তর ২৪ পরগনা ২০২২ খেতাব জিতেছিলেন তিনি। এবার রাজ্যের মধ্যেও সেরা হয়ে স্বভাবতই খুশি পূজা ও তাঁর পরিবার। এবার লক্ষ্য গ্র্যান্ড ফিনালে, মিসেস ইন্ডিয়া ২০২২-এর সেই মঞ্চে নিজের সেরাটা উজাড় করে দিতে চান পূজা। এই বছরের ডিসেম্বর মাসেই সেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জেলা তথা রাজ্যের মানুষ ইতিমধ্যেই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন পূজাকে।

Related articles

NEET প্রশ্ন ফাঁসের মূলচক্রী গ্রেফতার: পরীক্ষা বাতিলে আত্মঘাতী অন্তত ৩

শেষ পর্যন্ত নিট ২০২৬ পরীক্ষার প্রশ্ন ফাঁসের মূল চক্রীর সন্ধান পেল সিবিআই। বিজেপি শাসিত মহারাষ্ট্রের পুনে থেকেই প্রশ্ন...

শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! আদালতে বিস্ফোরক ইডি

একাধিক দুর্নীতি মামলায় ডিসি শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে আদালতে বিস্ফোরক ইডি। বৃহস্পতিবার রাতে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের...

টানা জিজ্ঞাসাবাদের পরে একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে ২ কাউন্সিলর

একদিনে দুই তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে তাম্রলিপ্ত পুরসভার...

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...