Tuesday, March 31, 2026

পুজোর মরশুমে সাড়ে পাঁচ ঘণ্টা রেলের আসন সংরক্ষণ করা যাবে না, জানাল রেল কর্তৃপক্ষ

Date:

Share post:

পুজোর মরশুমে টানা সাড়ে পাঁচ ঘণ্টা কাটা যাবে না ট্রেনের টিকিট। ভারতীয় রেলের পূর্বাঞ্চলীয় শাখার কোনও জোনেই আগামী ২৪ সেপ্টেম্বর (শনিবার) রাত ১১টা ৪৫ থেকে ২৫ সেপ্টেম্বর (রবিবার) ভোর সাড়ে ৫টা পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা আসন সংরক্ষণ করা যাবে না। বৃহস্পতিবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক, একলব্য চক্রবর্তীর তরফে একথা জানানো হয়েছে।  তিনি জানান,‘প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম’ (পিআরএস)-এর তথ্যভান্ডারে কাজ চলার জন্যই টিকিট সংরক্ষণের কাজ স্থগিত রাখা হবে।

আরও পড়ুন:বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার ৫৫ কোটি টাকার সোনা, গ্রেফতার ৪


নির্ধারিত সময়ের মধ্যে যাত্রীরা ইন্টারনেটে বা অন্য কোনও উপায়েই আসন সংরক্ষণ করতে পারবেন না বলে জানানো হয়েছে। এমনকি ট্রেনের সূচি-সহ অন্য কোনও বিষয় অনুসন্ধানও করতে পারবেন না। তবে শুধু পূর্ব রেলের ক্ষেত্রেই যে তা কার্যকর হবে তেমনটা নয়। পূর্বাঞ্চলীয় শাখার অন্তর্গত দক্ষিণ-পূর্ব রেল, পূর্ব উপকূল রেল, দক্ষিণ-পূর্ব মধ্য রেল, উত্তর সীমান্ত রেলের ক্ষেত্রেও এই বিধিনিষেধ বলবৎ থাকবে।রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে যাত্রীদের অসুবিধা হবে বলে আগাম দুঃখপ্রকাশ করা হয়েছে।

Related articles

“কেন যে জলে নামল!”, রাহুলের অকাল মৃত্যুতে গভীর শোকে সৌরভ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুধু রাজনীতি নয় খেলার মাঠের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ইডেনে ভারতের ম্যাচ থাকলেই...

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...