Monday, May 11, 2026

ফরওয়ার্ড ব্লক ছাড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরানি

Date:

Share post:

বামশিবিরের ভাঙন! ‘দলে গণতন্ত্র নেই। আছে একনায়কতন্ত্র। তার বিরুদ্ধেই আমার জেহাদ’। প্রতিবাদ জানিয়ে ফরওয়ার্ড ব্লক ছাড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরানি। দলের প্রাথমিক সদস্য পদ থেকে শুরু করে যেসব কমিটিতে ছিলেন সেখন থেকেও পদত্যাগ করেছেন তিনি। ফরওয়ার্ড ব্লকের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাসকে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন।

পদত্যাগ পত্রে হাফিজ আলম সাইরানি বলেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর মন্ত্রে দীক্ষিত এই দল এখন দিশাহীন। আলাপ-আলোচনা ছাড়াই দল চলছে। গত দেড় বছর ধরে মানসিক যন্ত্রণা ভোগ করছি এজন্য। তাই চরম সিদ্ধান্ত নিলাম। পদত্যাগ পত্রে সাইরানি লিখেছেন, আদর্শকে সামনে রেখে রাজনীতি করব। এজন্য ২০০৬ সালে শিক্ষকতার পদ থেকে সেচ্ছা অবসর নিয়েছি। প্রয়াত অশোক ঘোষ ও চিত্ত বসু আমাদের কাছে আদর্শ ছিলেন। তাঁদের দেখে রাজনীতিতে এসেছি। সাইরানি বলেন, এ কোন আদর্শের দল। তাই দেড় বছরের মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে ইস্তফা দিলাম। আমি এখন মুক্ত। তবে পদত্যাগ করলেও রাজনীতিতে থাকবেন, এমনই ইঙ্গিত দিলেন। কোন দল? তৃণমূল কংগ্রেস, কংগ্রেস নাকি সিপিএম? সাইরানি বলেছেন সময়ই সবকিছু বলবে।

আরও পড়ুন- Dengue: রাজ্যে বাড়ছে ডেঙ্গি, নভেম্বর পর্যন্ত থাকবে দাপট আশঙ্কা বিশেষজ্ঞদের

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...