Friday, April 24, 2026

চোখের জলে টেনিসকে বিদায় জানালেন ফেডেরার

Date:

Share post:

শেষ হল টেনিসে ফেডেরার অধ‍্যায়। চোখের জলে টেনিস থেকে অবসর নিলেন রজার ফেডেরার। গত ১৫ সেপ্টেম্বর ফেডেরার জানিয়ে দিয়েছিলেন, লেভার কাপেই শেষবার প্রতিযোগিতামূলক টেনিস খেলবেন। যেমনটা বলেছিলেন, ঠিক তেমনটা করলেন। লেভার কাপ খেলে টেনিসকে বিদায় জানালেন রজার। কয়েক দিন আগে ইচ্ছা প্রকাশ করেছিলেন, শেষ ম্যাচে জুটি বাঁধতে চান নাদালের সঙ্গে। তেমনই হয়েছে সব। খেললেন কিন্তু জয়ের মুখ দেখলেন না। শেষ ম‍্যাচ হার দিয়ে শেষ হল রজারের। কিংবদন্তির শেষ ম‍্যাচে চোখে জল রাফায়েল নাদালের। যেই ছবি ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

শুক্রবার মধ‍্যরাতে কেরিয়ারের শেষ ম্যাচটি খেলতে নেমেছিলেন ফেডেরার। যা ছিল ফেডেরার কাছে অত্যন্ত স্পেশ্যাল। এই ম্যাচে তিনি জুটি বেঁধেছিলেন তার প্রিয় চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের সঙ্গে। কিন্তু এই জুটি হারল মানল মার্কিন যুক্তরাষ্ট্রের জুটি জ্যাক সক ও ফ্রান্সেস টিয়াফোর কাছে। টাইব্রেকার অবধি ম্যাচটি নিয়ে গেলেও শেষে অবধি ৬-৪, ৬-৭, ৯-১১ ফলে হারতে হল ফেডেরার-নাদালকে। আর এর জেরে ২৪ বছরের এক অসাধারণ কেরিয়ারের সমাপ্তি ঘটল ফেডেরারের। ম্যাচের আগে ও ম্যাচ চলাকালীন নিজের আবেগকে নিয়ন্ত্রণে রেখেছিলেন রজার। কিন্তু ম্যাচের পর আবেগকে আর নিয়ন্ত্রণ রাখতে পারলেন না ফেডেরার। কান্নায় ভেঙে পড়লেন তিনি। কান্নায় ভেঙে পড়লেন নাদালও।

 

View this post on Instagram

 

A post shared by Amine (@amnmhrz10)

ম‍্যাচ শেষে চোখে জল নিয়ে ফেডেরার বলেন,” আমরা এটিকে উতরে যাব কোনওভাবে। অসাধারণ একটি দিন গেল। আমি ওদের বললাম খুশি হতে, দুঃখ পেতে না। শেষবারের মত জুতোজোড়া বাঁধতে ভালো লাগল। সব কিছুরই শেষ থাকে।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...