Thursday, June 25, 2026

দলনেত্রীর প্রতি অগাধ আনুগত্য জানিয়েও রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত আরেক তৃণমূল বিধায়কের

Date:

Share post:

তাপস রায়, মদন মিত্রের পর ফের এক তৃণমূল বিধায়ক রাজনীতি থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিলেন। হাওড়ার উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। তবে দলনেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রবল আনুগত্য রয়েছে সমীর পাঁজার পোস্টে।

উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজা ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি পোস্ট করেন লেখেন, “হ্যাঁ আমার এই মহান নেত্রীটা আছে বলেই, আমি আজও তৃণমূল দল ছেড়ে যাইনি। কারণ কত ঝড়ঝাপটা পেরিয়ে, নানান ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থেকে ৩৮টা বছর মহান নেত্রীর সঙ্গে একজন সৈনিক হিসেবে কাজ করতে করতে, এখন বড়ই বেমানান লাগছে নিজেকে।”

তাঁর আরও সংযোজন, “আজ অবধি মিথ্যা নাটক করে দলীয় নেতৃত্বের কাছে ভাল সেজে, একটা মেকি লিডার হতে চাই না আমি। নাহলে কবেই টাটা বাই বাই করে দল ছেড়ে চলে যেতাম আমি। আমার মতো অবিভক্ত যুব কংগ্রেসের আমল থেকে যারা আছে, তারা আদৌ কোনও গুরুত্ব পাচ্ছে কি বর্তমানে…? তাই আর কি, আমার যাওয়ার সময় হল, দাও বিদায়!”

আরও পড়ুন:India -Pakistan: রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে পাকিস্তানকে উপযুক্ত জবাব ভারতের

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...