Thursday, June 4, 2026

Kurmi agitation: ১০০ ঘণ্টা পর রেল অবরোধ প্রত্যাহার করল কুড়মি সম্প্রদায়

Date:

Share post:

অবশেষে কাটল জট। পাঁচ দিনের আন্দোলনের পর রেল অবরোধ (Rail blockade) প্রত্যাহার করল কুড়মি সম্প্রদায় (Kurmi Community)। রাজ্য সরকারের (Government of West Bengal) সদর্থক ভূমিকায় খুশি তাঁরা । পুরুলিয়ার জেলাশাসকের দফতরে (District Magistrate’s office) বৈঠকের পরই সমস্যার সমাধানের আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করল কুড়মি সম্প্রদায়। সংবাদমাধ্যমে সেই কথাই ঘোষণা করেন কুড়মি সম্প্রদায়ের নেতা অজিত মাহাতো (Ajit Mahato)।

 

টানা ১০০ ঘণ্টা রেল অবরোধ চলার পর আন্দোলনের পঞ্চম দিনে অবরোধ প্রত্যাহার করার ঘোষণা কুড়মি সম্প্রদায়ের । শনিবার পুরুলিয়ার জেলাশাসকের দফতরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনার পর এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজ্যের তরফ থেকে সংশোধিত সিআরআই (CRI Report) রিপোর্ট কেন্দ্রে পাঠাবার কথা বলা হয়েছে। কুড়মি সমাজের মূল নেতা অজিত প্রসাদ মাহাতো বলেন, সিআরআইয়ের রিপোর্টে ত্রুটি রয়েছে। যে চিঠি দেওয়া হয়েছে সেটি পুরনো চিঠি। এরপরই সংশোধনের দাবি তোলেন তাঁরা। প্রতিবাদে জায়গায় জায়গায় অবরোধ করা হয়। সমস্যায় পড়েন সাধারণ মানুষ। থমকে যায় সড়ক পরিবহন, বিপর্যস্ত রেল পরিষেবা। দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করা হয়। যদিও সংশোধনের এই বিষয়টি পুরোপুরি কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন। কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে সদর্থক ভূমিকা নেয় রাজ্য সরকার। অনগ্রসর কল্যাণ দফতরের সঙ্গে বৈঠক হয় পুরুলিয়া জেলাশাসকের দফতরে। ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সেই বৈঠকে যোগ দেন বাকি দুই জেলার শাসকরাও। প্রশাসনের সঙ্গে বৈঠকে মিলল সমাধান সূত্র। ৫ দিন পর আন্দোলন প্রত্যাহার কুড়মিদের।

Related articles

নেভা চুক্তিতে স্বাক্ষর: ডিজিটাল বিধানসভার পথে পশ্চিমবঙ্গ, আগের সরকারকে নিশানা স্পিকারের

অবশেষে জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন (National e-Vidhan Application) বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল পশ্চিমবঙ্গ বিধানসভা (Wst Bengal Assembly)।...

সই-জাল কাণ্ডে ব্যাঙ্কশাল আদালতে অরূপ রায়-সহ তৃণমূল বিধায়করা

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে সই-জাল কাণ্ডে (Signature Forgery Case) তোলপাড় রাজ্য রাজনীতি। বুধবারই বিধানসভায় ৫৮ জন বিধায়কের...

কুর্শিতে বসেই নজরে ‘যুব যুগ’: পড়ুয়াদের বিনামূল্যে বাস পরিষেবা, ৫৬ হাজার সরকারি চাকরি

বুধবারেই কর্নাটকের (Karnataka) মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডি কে শিবকুমার (D K Shivkumar)। পরদিনই রাজ্যের যুবসমাজ ও...

করো লড়াই: ঘুরে দাঁড়ানোর মুহূর্তে মনীষীদের শ্রদ্ধা তৃণমূল সুপ্রিমোর

লড়াইয়ের মুহূর্তে মনীষীদের প্রণাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Beranjee)। বৃহস্পতিবার, ’করো লড়াই...’ প্রতুল মুখোপাধ্যায়ের গানের ধ্বনিতেই...