Saturday, March 21, 2026

কোন্নগরের নবগ্রামে পুজোর চমক মায়াপুরের ইস্কন মন্দির

Date:

Share post:

সুমন করাতি, হুগলি: এই বছর কোন্নগর (Konnagar) নবগ্রাম দামোদর সংঘের ৪১তম দুর্গাপুজোর থিম মায়াপুরের ইস্কনের মন্দির (Iscon Temple)। পুজো উদ্যোক্তারা জানান গত দুমাস ধরে দিন রাত কাজ করছেন মেদিনীপুরের শিল্পীরা। সুতো, দড়ি, প্লাই, রিবন দিয়ে মণ্ডপ সজ্জার কাজ চলছে। প্ল্যাইউড দিয়ে তৈরি হচ্ছে ইসকন মন্দিরের বাইরের কাঠামো। দুর্গাপুজোর দিনগুলিতে মায়াপুরের ইস্কনের সদস্যদের নিয়ে লাইভ অনুষ্ঠান আয়োজন করা হবে।

ভিড় সামলাতে ভলান্টিয়ার ও পুলিশ প্রশাসনের সাহায্য নেওয়া হয়েছে। ইতিমধ্যেই চন্দননগর পুলিশ কমিশনারেটের সি পি-সহ উচ্চপদস্থ কর্তারা মণ্ডপ চত্বর পরিদর্শন করেছেন।

গত দু’বছর করোনার জেরে সেভাবে দুর্গাপুজো হয়নি। এবার পরিস্থিতি অনেকটাই ভালো। তাই দর্শকের ঢল নামবে বলে আশা উদ্যোক্তাদের। স্বেচ্ছা সেবক থেকে পুলিশি ব্যবস্থা আঁটোসাটো করা হচ্ছে বলে জানাচ্ছেন পুজো উদ্যোক্তারা।

Related articles

বাংলার নির্বাচনে প্রথম দফার জন্যেই ১৯২০ কোম্পানি বাহিনী মোতায়েন করছে কমিশন

এদিকে পুলিশ-প্রশাসনে রদবদল, আরেক দিকে একের পর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতায়েন করছে নির্বাচন কমিশন (Election Commission)। শুধুমাত্র...

যুদ্ধের প্রভাব ভারতের জলে: শতকরা ১১ টাকা বাড়ল বোতলবন্দি জলের দাম

তেলের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার। জ্বালানির দাম বাড়ায় যেভাবে নিয়ন্ত্রণের অভাব কেন্দ্রের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস...

ভবানীপুরে কাউন্সিলরদের নিয়ে রবিবাসরীয় সন্ধ্যায় মমতার কর্মিসভা, থাকবেন অভিষেকও

নির্বাচনী ইস্তেহার (TMC manifesto) প্রকাশের পর এবার প্রচার রণকৌশল ঠিক করতে রবিবাসরীয় সন্ধ্যায় কর্মিসভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়...

ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা! 

ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে (Indian Ocean island of Diego Garcia) অবস্থিত ব্রিটিশ ও মার্কিন যৌথ সামরিক ঘাঁটি...