Saturday, May 9, 2026

রাইফেল ও গুলি সহ নিখোঁজ বিএসএফ জওয়ান, অবশেষে পুলিশের জালে উত্তরপ্রদেশের যুবক

Date:

Share post:

আগ্নেয়াস্ত্র (Fire Arm) এবং প্রচুর গুলি-সহ চম্পট দিয়েছিল এক বিএসএফ জওয়ান (BSF Jawan)। জওয়ানের খোঁজে শুরু হয়েছিল তল্লাশি। ঘটনাকে কেন্দ্র করে মালদহে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মালদহের হবিবপুর থানায় বিএসএফের তরফে ইতিমধ্যে বিষয়টি জানানো হয়। পরে তল্লাশি অভিযানে নেমে অভিযুক্ত জওয়ানের খোঁজ পেল পুলিশ। জওয়ানের নাম অখিলেশ কুমার (Akhilesh Kumar)। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। বিএসএফের মালদহ সেক্টরের ১৫৯ নম্বর ব্যাটালিয়নে কর্মরত অখিলেশ। বিএসএফের ওই ব্যাটেলিয়নটি মালদহের হবিবপুর এবং বামনগোলা এলাকার সীমান্তে পাহারারত।

পুলিশ সূত্রে খবর, সীমান্তে কর্তব্যরত ছিলেন অখিলেশ। শনিবার তাঁর বিএসএফ ক্যাম্পে রিপোর্ট করার কথা ছিল। কিন্তু অখিলেশের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর শনিবার সন্ধ্যায় বিএসএফের তরফে পুরো বিষয়টি হবিবপুর থানায় জানানো হয়। তবে জওয়ানের খোঁজ পাওয়ার পর বিএসএফের এক আধিকারিক জানিয়েছেন, ওনার মানসিক সমস্যা রয়েছে। আর সেকারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে ওই জওয়ান।

মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব (Pradip Kumar Yadav) বলেন, নিখোঁজ জওয়ানকে আমরা উদ্ধার করেছি। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যে অখিলেশের কানপুরের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। পুলিশ সূত্রে খবর জওয়ান নিখোঁজ হওয়ার সময় তাঁর কাছে ছিল ইনসাস রাইফেল, দু’টি ম্যাগাজিন এবং প্রচুর গুলি।

Related articles

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...