Thursday, June 25, 2026

বেলজিয়ামের সুড়ঙ্গ এবার কলকাতায় ! গঙ্গার তলা দিয়ে চলবে পণ্যবাহী গাড়ি

Date:

Share post:

দিনে দিনে বাড়ছে মহানগরীর যানজট, সামাল দিতে হিমসিম খাচ্ছে ট্রাফিক পুলিশ (Traffic Police)। এবার মহা সমস্যার সহজ সমাধান হতে চলেছে খুব তাড়াতাড়ি। বিদেশের স্টাইলে এবার সুড়ঙ্গ হবে জলের নিচে। গঙ্গার নিচেই তৈরি হচ্ছে টানেল (tunnel)। এবার ছয় লেনের সুড়ঙ্গ দিয়ে ছুটবে পণ্যবাহী গাড়ি। খিদিরপুর থেকে হাওড়া (Khidirpur to howrah)পর্যন্ত তৈরি হতে চলেছে এই টানেল। খিদিরপুর থেকে হাওড়া ৮০০ মিটার লম্বা এই টানেলে থাকছে ছয় লেনের সুড়ঙ্গ দিয়ে ছুটবে পণ্যবাহী গাড়ি। কলকাতা বন্দরের (Kolkata port) উদ্যোগে টানেল বানানোর জন্য সমীক্ষার কাজ শুরু হতে চলেছে বলে জানা যাচ্ছে।

কলকাতার বুকে আরও এক অভিনব ঘটনা ঘটতে চলেছে। কলকাতা বন্দর সূত্রে খবর, এবার গাড়ি বা বলা ভাল কন্টেনার যাতায়াত করার জন্য সুড়ঙ্গ তৈরি হতে চলেছে। বণিকসভা ‘মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ‌্যান্ড ইন্ডাস্ট্রিজ’ (Merchant Chamber of Commerce and Industries) -এর এক্সিম ফেসিলিটেশন সেলের উদ্বোধন করেন বিনীত কুমার (Veenit Kumar)। সেখানে তিনি বলেন, আগামী ৬-৭ মাসের মধ্যে সমীক্ষার রিপোর্ট জমা পড়ে যাবে। তারপরই অনুমোদনের জন‌্য চূড়ান্ত প্রস্তাব জাহাজ মন্ত্রকের কাছে পাঠান হবে। সূত্রের খবর, একটি আন্তর্জাতিক মানের সংস্থা এই ডিপিআর (Detail Project report)তৈরি করছে । টানেল কোথায় হবে ও কোন দু’টি অংশকে যুক্ত করবে তা সমীক্ষা ও ডিপিআর-এ উঠে আসবে। অনেকেই মনে করছেন বিদেশ থেকে অনুপ্রাণিত হয়েই এই ভাবনাকে বাস্তবায়িত করা হচ্ছে। বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বন্দরের শেল্ড নদীর নীচে লিফকেনশোয়েক সুড়ঙ্গ আছে। যার দৈর্ঘ্য প্রায় ১.৩৭ কিলোমিটার। তবে কলকাতায় যে টানেল হবে তাতে যানজট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। কলকাতা বন্দর সূত্রে খবর, এই টানেল খিদিরপুর-গার্ডেনরিচ চত্বরে গঙ্গার তলা দিয়ে প্রবেশ করবে এবং কোনা এক্সপ্রেসওয়ে অতিক্রম করে এটিকে জুড়ে দেওয়া হবে। মাঝে অবশ্য হাওড়ার দিকে ফ্লাইওভার তৈরি করা হবে।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...