Thursday, June 25, 2026

জেলায় পুজো উদ্বোধনে গিয়ে হোঁচট খেলেন মিঠুন, ব্যর্থ মহাগুরুকে নিয়ে বিজেপির সমস্ত পরিকল্পনা

Date:

Share post:

জনসংযোগে জেলায় পুজো উদ্বোধনে গিয়ে হোঁচট খেলেন মহাগুরু। যে পুজোর উদ্বোধনে গেলেন তাঁর নাকি কোনও প্রশাসনিক অনুমতি (Administrative Permission) নেই। যদিও বিজেপির (BJP) অভিযোগ নিয়ম মেনে অনুমতি চাওয়া হয়েছিল কিন্তু সেই অনুমতি গ্রাহ্য হয়নি। তবে প্রশাসনের নির্দেশ, কোনও মণ্ডপের সর্বোচ্চ উচ্চতা ৪০ ফুট পর্যন্ত হতে পারে কিন্তু জনসংযোগে জেলায় পুজো উদ্বোধনে গিয়ে হোঁচট খেলেন মহাগুরু। যে পুজোর উদ্বোধনে গেলেন তাঁর নাকি কোনও প্রশাসনিক অনুমতি (Administrative Permission) নেই।

তবে এদিন বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) অভিযোগ, আমাকে ন’বার নক আউট করেছে কিন্তু, প্রতিবারেই আমি দশ গোনার আগে আবার প্রতিপক্ষের সামনে উঠে দাঁড়িয়েছি। আর প্রতিবার মার খেয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে আমি ভেবেছি, প্রতিপক্ষের দুর্বলতা কোথায়? শেষমেশ, দশ বারের মাথায় প্রতিপক্ষের সেই দুর্বল জায়গায় সব শক্তিকে জড়ো করে মেরেছি আমার পাঞ্চ। এটাই আমার জেতার যাদুকাঠি। পাশাপাশি তিনি আরও বলেন, লড়াই করতে হবে, এই লড়াইয়ের কোনও বিকল্প নেই।

গত শুক্রবারই রাজ্যে এসেছেন মিঠুন। উত্তরবঙ্গে একাধিক জেলায় পুজোর কর্মসূচি রয়েছে তাঁর। তবে প্রথমেই বালুরঘাটের পুজো উদ্বোধন করতে গিয়ে রীতিমতো হোঁচট খেতে হল অভিনেতাকে। যদিও, রাজ্য নেতৃত্বের এই উদ্যোগকে বাঁকা চোখে দেখছে রাজনৈতিক মহলের একাংশ। তাঁদের দাবি, এর আগেও একাধিকবার মিঠুনের হাত ধরে বৈতরণী পার করার চেষ্টা করেছে বিজেপি। কিন্তু আশ্চর্যের বিষয় বিজেপির সেই পরিকল্পনাকে চূড়ান্ত ব্যর্থ করে দিয়েছে রাজ্যবাসী। তবুও হাল ছাড়েনি গেরুয়া শিবির। ফের মিঠুনকে কাজে লাগিয়ে বাজিমাত করার চেষ্টায় বিজেপি। তবে দলে এত ‘হেভিওয়েট’ নেতা-কর্মী থাকলেও কেন বারবার মিঠুনকে ডেকে আনা হচ্ছে তা নিয়ে রীতিমতো সন্দিহান রাজনৈতিক মহল।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...