Saturday, June 27, 2026

হিমাচলে খাদে যাত্রীবাহী গাড়ি, মৃত ৭, জখম বহু

Date:

Share post:

ফের যাত্রীবাহী গাড়ি দুর্ঘটনায় একাধিক মৃত্যু। জখম বহু। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ঘটনা হিমাচলপ্রদেশের। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় যাত্রীবাহী যান। এমন মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৭ যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম হয়েছেন কমপক্ষে ১০ জন।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী পদে পাইলটকে মানতে নারাজ, মরুরাজ্যে সঙ্কটে কংগ্রেস, ইস্তফা দিলেন ৯০ বিধায়ক

পুলিশ সূত্রে খবর, গাড়িটি দুর্ঘটনার সময় কুলুর বাঞ্জার উপত্যকার ঘিয়ালি এলাকার ৩০৫ নং জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল। সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। মধ্যরাতে প্রশাসন ও পুলিশের তরফে দুর্ঘটনার কথাটি সরকারিভাবে জানানো হয়।

রাতেই খবর পেয়ে দুর্ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও রাজ্য সরকারের বিশেষ উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে স্থানীয় বাঞ্জার হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁদের কুলুর হাসপাতালে স্থানান্তরীত করা হয়। জানা গিয়েছে, ওই গাড়িটিতে মূলত হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান ও দিল্লির বাসিন্দা ছিলেন। প্রত্যেককে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। আহদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক। ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে।

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...