Saturday, June 27, 2026

“নিচুজাতে”র চিকিৎসকের হাতে ময়নাতদন্ত! মৃতদেহ সৎকারে এগিয়ে এলো না পরিবারও

Date:

Share post:

ময়নাতদন্ত করেছেন ”নিচু জাতের” চিকিৎসক। তাতেই নাকি অস্পৃশ্য হয়েছে প্রিয়জনের মৃতদেহ। সে কারণে দেহ সৎকারের কাজে গেলেন না পরিবার-পরিজন ও আত্মীয়রা। আরও একটি আশঙ্কা থেকে মৃতের বাড়ির লোক দেহ নিতে অস্বীকার করে। ”নিচু জাতের” ডাক্তারের হাতে ময়নাতদন্ত হয়েছে জানাজানি হলে পাছে গ্রামের লোক একঘরে করে দেয়, তাই ভয়ে দেহ সৎকারের কাজে গেল না আত্মীয় পরিজনরা।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী পদে পাইলটকে মানতে নারাজ, মরুরাজ্যে সঙ্কটে কংগ্রেস, ইস্তফা দিলেন ৯০ বিধায়ক

শেষপর্যন্ত একজন বাইকে চাপিয়ে মৃতদেহ নিয়ে যাওয়া হল শ্মশানে। ঘটনা ওড়িশার বরগড় জেলার। এখন জাতপাতের নামে কুসংস্কারের রয়েছে এই এলাকায়। কট্টরবাদীরা জাতপাতের জন্য একঘরে করে দেয় অনেককে। প্রশাসনও সেখানে কার্যত অসহায়।

জানা গিয়েছে, লিভারের অসুস্থতায় মুচনু সান্ধা নামে এক দিনমজুরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়। গত শুক্রবার ময়নাতদন্তের পর তাঁর দেহ অ্যাম্বুলেন্সে গ্রামে নিয়ে আসা হয়। কিন্তু তাঁর শেষকৃত্যের জন্য গ্রামের কেউ এগিয়ে আসেননি। মুখ ফেরান আত্মীয়রাও। শেষপর্যন্ত গ্রাম পঞ্চায়েত সরপঞ্চের স্বামী সুনীল বেহরা বাইকে চাপিয়ে সান্ধার দেহ শ্মশানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সুনীল জানিয়েছেন, সান্ধার বাড়িতে কোনও পুরুষ নেই। রয়েছেন তাঁর স্ত্রী ও শিশু সন্তানরা। সেজন্য তিনিই শেষকৃত্যের জন্য এগিয়ে আসেন।

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...