Saturday, March 14, 2026

নৃশংস নির্যাতন, রুশ জেল থেকে মুক্তির পর ইউক্রেন সেনার কঙ্কালসার ছবি ভাইরাল

Date:

Share post:

যুদ্ধ যখনই হোক না কেন তার পরিণতি চিরকালই ভয়াবহ। হাজার হাজার মানুষের মৃত্যু, অনাহার, আতঙ্ক এসব কিছুই এখন ইউক্রেনের প্রতিটি কোনার স্বাভাবিক ছবি। আর এই সব কিছুর মাঝেই এক ভয়াবহ ছবি সম্প্রতি ভাইরাল হয়ে উঠলো সোশ্যাল মিডিয়ায়। যা দেখে রীতিমত স্তম্ভিত গোটা বিশ্ব। সম্প্রতি বন্দি প্রত্যার্পন করেছে রাশিয়া(Russia) ও ইউক্রেনের(Ukraine) সরকার। সেখানেই রাশিয়ার সেনাবাহিনীর হাতে চার মাস বন্দি থাকার পর মুক্তি পেয়েছেন ইউক্রেনের সেনা জওয়ান মিখাইলো দিয়ানোভ(Mykhailo Dianov)। তবে তার সাম্প্রতিক যে ছবি প্রকাশে এসেছে তা দেখে আঁতকে উঠেছেন অনেকেই।

মিখাইলো দিয়ানোভের যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে মাত্র চার মাস আগে যিনি ছিলেন অত্যন্ত সুদর্শন সেনা জওয়ান। রাশিয়ার সেনার হাতে বন্দি হওয়ার পর তার বর্তমান চেহারার সঙ্গে পূর্বের চেহারার কোন মিল খুঁজে পাওয়া যায় না। বর্তমানে কার্যত কঙ্কালসার দিয়ানোভের, সর্ব শরীরে নির্যাতনের ক্ষতচিহ্ন, একটি হাত কে যেন নিষ্ঠুরভাবে বাঁকিয়ে দিয়েছে। বন্দিদশার মাত্র ৪ মাসে নির্যাতনের এমন ভয়াবহ রূপ দেখে শিউরে উঠছেন সকলেই।

জানা গিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালীন ইউক্রেনের দক্ষিণ পূর্বের শহর মারিয়োপুলে একটি সরকারি সংস্থার নিরাপত্তার দায়িত্বে ছিলেন মিখাইলো। রুশ সেনাবাহিনীর হামলায় সেখানে ধরাশায়ী হতে হয় ইউক্রেনের সেনাকে। রীতিমতো যুদ্ধ চালানোর পর রুশ সেনার হাতে গ্রেফতার হন মিখাইলো দিয়ানোভ। রাশিয়ার জেলে দীর্ঘ চার মাস বন্দি থাকার পর সদ্য বন্দিপ্রত্যার্পনের মাধ্যমে ছাড়া পেয়েছেন তিনি। তবে বর্তমানে তার চেহারা দেখলে বুঝতে অসুবিধে হয় না রাশিয়ার জেলে কী ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল তাঁর ওপর। বর্তমানে ওই জওয়ানের চিকিৎসা চলছে কিভের সেনা হাসপাতালে। জানে কিছু তার শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর।

spot_img

Related articles

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...