Friday, May 15, 2026

ক্ষুব্ধ সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি পদের দৌড়ে ছিটকে যেতে পারেন অশোক গেহলট !

Date:

Share post:

‘কপাল পুড়তে’ পারে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় গেহলট অনুগামী কংগ্রেস বিধায়কদের আচরণে ক্ষুব্ধ দলের সভানেত্রী সোনিয়া গান্ধী।এই পরিস্থিতিতে কংগ্রেসের সভাপতি পদের দৌড় থেকে রাজস্থানের মুখ্যমন্ত্রী ছিটকে যেতে পারেন।

গেহলট নিজে অবশ্য রবিবারের ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন। সোমবার তিনি বলেন, যা হয়েছে, তা অত্যন্ত অনুচিত। গত সপ্তাহেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানিয়ে দিয়েছিলেন, কংগ্রেস সভাপতি নির্বাচিত হলে ‘এক ব্যক্তি এক পদ’ নীতি মেনে রাজস্থানের মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে হবে গেহলটকে। এর পর রবিবার এআইসিসি নিযুক্ত দুই পর্যবেক্ষক মল্লিকার্জুন খড়্গে এবং অজয় মাকেন পরবর্তী মুখ্যমন্ত্রী মনোনয়নের জন্য বিধায়কদের মত জানতে জয়পুরে গিয়েছিলেন। কিন্তু গেহলত অনুগামীরা তাঁদের সঙ্গে দেখা না করে গেহলট অনুগামী মন্ত্রী শান্তি ধারিওয়ালের বাড়িতে পৃথক বৈঠক করেন।
সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, কোনও অবস্থাতেই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে রাহুল-ঘনিষ্ঠ সচিন পাইলটকে মেনে নেওয়া হবে না। স্পিকার সিপি যোশীর বাড়ি গিয়ে অন্তত ৮২ জন গেহলট অনুগামী বিধায়ক ইস্তফা দেন বলে কংগ্রেসের একটি সূত্রে জানা গিয়েছে। পাইলটকে পরবর্তী মুখ্যমন্ত্রী মনোনীত করা হলে দল ছাড়ারও হুমকি দেন তাঁরা।
রাজস্থানের কংগ্রেস বিধায়কদের সঙ্গে কথা না বলেই দিল্লি ফিরে আসেন মাকেন। জানান, পুরো ঘটনা সম্পর্কে সোনিয়ার কাছে রিপোর্ট পেশ করবেন তিনি। তিনি বলেন, যে বিধায়কেরা আলাদা ভাবে বৈঠক করেছেন, তাঁদের বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ ওঠা অসঙ্গত নয়।
এরপরই গেহলট-অনুগামী ধারিওয়াল জয়পুরে বলেন, সচিনকে মুখ্যমন্ত্রী করার জন্য জয়পুরে চক্রান্ত করতে এসেছিলেন মাকেন। এই মন্তব্যের পরই পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...