Sunday, May 3, 2026

গরু পাচারকাণ্ডে ধৃত সায়গলকে ফের জেল হেফাজতের নির্দেশ, জেলেই ইডির মুখোমুখি হবে অনুব্রত ঘনিষ্ঠ

Date:

Share post:

আদালতে পেশ করা হলেও গরুপাচার-কাণ্ডে ধৃত সায়গল হোসেনের জামিনের শুনানি হল না। বৃহস্পতিবার তাকে ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোল আদালত। আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী জানিয়েছেন, এই মামলার পরবর্তী শুনানি আগামী ৫ নভেম্বর।

আরও পড়ুন: দিল্লিতে নয়, ইডি প্রয়োজনে আসানসোল জেলেই জেরা করবে সায়গলকে, নির্দেশ আদালতের
বৃহস্পতিবার গরু পাচার-কাণ্ডে ধৃত সহগলতে সিবিআই আদালতে পেশ করা হলেও তার আইনজীবী উপস্থিত না থাকায় জামিনের সায়গলের জামিনের আবেদন করা হয়নি। এরপরই বিচারক তাকে ফের জেল হেফাজতের নির্দেশ দেন।


প্রসঙ্গত, আসানসোল সংশোধানাগারে গিয়ে সায়গলকে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। বুধবার সেই আবেদন মেনে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত। অনুমতি পাওয়ার পরে জিজ্ঞাসাবাদের জন্য সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে ইডি। নিয়ম অনুযায়ী জিজ্ঞাসাবাদ করতে যাওয়ার ২৪ ঘণ্টা আগে সংশোধনাগারে আবেদন করতে হয়।আদালতের নির্দেশ অনুযায়ী এই মামলায় তদন্তকারী আধিকারিক পঙ্কজ কুমার সায়গলকে জিজ্ঞাসাবাদ করতে যাবেন।

Related articles

সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপির স্টিকার লাগানো গাড়ি কেন, বিক্ষোভ তৃণমূলের

রবিবার সকালে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ১৬৩ ধারা বলবৎ থাকা অবস্থায় বিজেপির স্টিকার লাগানো গাড়ি কি...

ভোটের ফলপ্রকাশের আগেই পান্ডুয়ায় ‘বুলডোজ়ার’ রেলের, ঘরছাড়া বহু 

সোমবার রাজ্যে বিধানসভার ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই শুরু বিজেপির অত্যাচার। শনিবার রাতের অন্ধকারে হুগলির পান্ডুয়ায় বিজেপি...

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...