Tuesday, April 28, 2026

টাইমসের উদীয়মান তারকা তালিকায় একমাত্র ভারতীয় মুকেশ পুত্র আকাশ আম্বানি

Date:

Share post:

বিশ্বের সেরা ১০০ উদীয়মান তারকা তালিকায় জায়গা করে নিলেন শিল্পপতি মুকেশ আম্বানির(Mukesh Ambani) পুত্র আকাশ আম্বানি(Akash Ambani)। টাইমস ম্যাগাজিনের(Times magazine) প্রকাশিত ১০০ উদীয়মান তারকা তালিকায় একমাত্র ভারতীয় হলেন রিলায়েন্স জিওর চেয়ারম্যান আকাশ। আকাশের পাশাপাশি এই তালিকা জায়গা পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক আম্রপালি গান।

 

টাইমস ১০০ লিস্টের আদলে শুরু করা হয়েছিল ‘টাইমস ১০০ নেক্সট লিস্ট’ (Times 100 Next)। বিশ্বের নানা প্রান্তে নানা ক্ষেত্রে যাঁরা ভবিষ্যতের তারকা হিসাবে উঠে আসছেন, তাঁদের স্বীকৃতি দেওয়ার জন্যই এই নতুন তালিকা প্রকাশ করা শুরু হয়। বুধবার এই তালিকা প্রকাশ করে আকাশের প্রশংসা করা হয়েছে টাইমসের তরফে। বলা হয়েছে, ভারতীয় ব্যবসায়ী পরিবারের ধারা বহন করে এগিয়ে চলছেন আকাশ আম্বানি। বাণিজ্যক্ষেত্রে অনেক উন্নতি করার সুযোগ রয়েছে তাঁর সামনে।

উল্লেখ্য গত জুন মাসে জিওর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন আকাশ আম্বানি। তারপর থেকে নিজের কৃতিত্বে গুগল ও ফেসবুকের প্রচুর বিনিয়োগ টেনে এনেছেন তিনি। তার নেতৃত্বে রিলায়েন্স জিও দেশের অন্যান্য টেলিকম সেক্টর গুলিকে টক্কর দিয়ে এগিয়ে চলেছে।

Related articles

রাত পোহালেই ভোট: ভার্চুয়াল বৈঠকে তৃণমূল নেতৃত্বের ১০ নির্দেশ প্রার্থী থেকে এজেন্টদের

বিধানসভা নির্বাচনের প্রতিটি ধাপে বিজেপি-নির্বাচন কমিশনের যৌথ ষড়যন্ত্রে বারবার নিশানা করা হয়েছে তৃণমূলের নেতা কর্মীদের। প্রতিটি ধাপেই সেই...

ISL: ওডিশাকে হারাল ইস্টবেঙ্গল, চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে রইল অস্কারের দল

আইএসএলের(ISL) লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকল ইস্টবেঙ্গল(East Bengal)। মঙ্গলবার গোয়াতে ওডিশার বিরুদ্ধে দুরন্ত জয় পেল লাল হলুদ। খেলার...

ভাঙড় থেকে কেতুগ্রাম! দ্বিতীয় দফায় ছয় কেন্দ্রে ‘স্পেশাল’ নজরদারিতে অতিরিক্ত বাহিনী 

প্রথম দফার ভোট মিটতেই এবার দ্বিতীয় দফার প্রস্তুতিতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। তবে ভোটগ্রহণের আগেই নিরাপত্তার ঘেরাটোপ আরও...

ভিনেশের সঙ্গে তীব্র অসহযোগিতা কুস্তি ফেডারেশনের, নেপথ্যে সেই ব্রিজভূষণ!

বিতর্ককে পিছনে ফেলে আন্তর্জাতিক কুস্তির আঙিনার প্রত্যাবর্তন করতে মরিয়া ভিনেশ ফোগাট(Vinesh Phogat)। বিদেশি কুস্তিগীরদের বিরুদ্ধে নামার আগে ভিনেশের...