Monday, June 8, 2026

Bangladesh: উৎসবের আবহে নাশকতার আশঙ্কা, নিরাপত্তা বাড়াচ্ছে সরকার

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

শারদীয়ার আনন্দলগ্নে এবার চিন্তার ভাঁজ বাংলাদেশ সরকারের (Bangladesh Government) কপালে। এই পুজোতেই নাশকতামূলক (subversive) হামলার আশঙ্কা করছে হাসিনা সরকার। সেই মতো সতর্ক ব্যবস্থা গ্রহণ করছে বাংলাদেশ (Bangladesh)। দুর্গাপুজোকে কেন্দ্র করে জ*ঙ্গি হামলার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (Dhaka Metropolitan Police) কমিশনার শফিকুল ইসলাম (Shafiqul Islam)।

২৯ সেপ্টেম্বর বিকেল ৩টে নাগাদ দেশের রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করে শফিকুল ইসলাম বলেন, দুর্গা পুজোকে কেন্দ্র করে দুধরণের আশঙ্কা রয়েছে। প্রথমত, নাশকতা মূলক ঘটনা আর দ্বিতীয়ত সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে অশান্তি তৈরির চেষ্টা করা। ডিএমপি কমিশনার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন পোস্ট দিয়ে, ভুয়ো অ্যাকাউন্ট খুলে সাম্প্রদায়িকতাকে উসকে দেওয়ার একটি প্রবণতা সবসময়ই থাকে। এসব ঝুঁকি মোকাবিলায় আমাদের গোয়েন্দা পুলিশ কাজ করছে। তিনি জানান, প্রায় ৫০ জন ছেলে মেয়ে বাড়ি ছেড়ে অন্যত্র নিষিদ্ধ সংগঠনের কাজের জন্য ট্রেনিং নিচ্ছেন বলে খবর আছে। এবার সেই নিয়ে তড়িঘড়ি পদক্ষেপ করার সিদ্ধান্ত নিতে চলেছেন তাঁরা।

Related articles

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...