Sunday, February 22, 2026

আপনারাই আমাদের মা: চতুর্থীর সন্ধেয় ‘নবনীড়ে’ আবেগাপ্লুত মুখ্যমন্ত্রী

Date:

Share post:

উৎসবের দিনেও জীবনের বেলাশেষে থমকে গিয়েছে যাঁদের জীবন, চতুর্থীর সন্ধেয় তাঁদের মুখে হাসি ফোটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চেতলার বৃদ্ধাশ্রম নবনীড়-এর আবাসিকদের সঙ্গে উৎসবের সন্ধেয় কিছুটা সময় কাটালেন মমতা। তবে, এখানে তিনি যেন ঘরের মেয়ে। প্রতিবছরই তিনি যান জীবন সায়াহ্নে দাঁড়িয়ে থাকা এই মানুষদের পাশে।

মুখ্যমন্ত্রী বলেন, আমি প্রতিবার আসি। এই জায়গায় না আসলে পুজোর আগমন বার্তা সমাপন হয় না। ইন্দ্রনীল, ববি ও আমি মাকে হারিয়েছি। আপনারাই আমাদের মা। তাই পুজোর আগে আপনাদের প্রণাম জানাতে আসি। যখনই আসি, তখনই দেখে নিই ভিড়ের মাঝে পরিচিত মুখেরা আছে কিনা! কালীপুজোয় অবশ্যই যাবেন। পুজো তো এখন এখানে হয়। আমি প্রায় দেড় হাজার পুজো উদ্বোধন করেছি। তাতে আমার গলা চোকড হয়েছে।“ এদিন মমতার সঙ্গে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও ইন্দ্রনীল সেন (Indranil Sen)। নবনীড়ের আবাসিকদের জন্য বেশকিছু উপহারও নিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর। তাঁকে শাঁখ বাজিয়ে স্বাগত জানান আবাসিকরা। মুখ্যমন্ত্রীর লেখা ও সুর করা গান পরিবেশন করেন ইন্দ্রনীল সেন।

তবে, উৎসবের দিনেও আবাসিকদের সচেতনতার বার্তা দেন মুখ্যমন্ত্রী। গত বছর থেকে নবনীড়ে পুজো শুরু হয়েছে। মহাষ্টমীর দিন আবাসিকদের জন্য ভোগের আয়োজন করতে ফিরহাদকে নির্দেশ দেন মমতা। একইসঙ্গে বাড়ির কালীপুজোয় যাওয়ার নিমন্ত্রণ জানিয়েছেন তিনি।

spot_img

Related articles

রবিবাসরীয় সকালে ঝাড়সুগুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত ৫ পুলিশকর্মী

ওডিশার (Odisha) ঝাড়সুগুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৫ পুলিশকর্মী। রবিবার সকালে দ্রুত গতিতে ছুটে এসে একটি ট্রেলার কর্তব্যরত...

বসন্তে বৃষ্টির পূর্বাভাস, রবিবাসরীয় কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা 

দোলের আগে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আগামী সপ্তাহের গোড়াতেই ভিজতে পারে দক্ষিণবঙ্গের কয়েক জেলা, এ সম্ভাবনার কথা আগেই জানিয়েছে...

দেড় যুগ পর ভারতে শাকিরা! পয়লা মার্চ থেকেই টিকিট বিক্রি শুরু 

শুরু ১৯ বছর পর ভারতে অনুষ্ঠান করতে যাচ্ছেন ‘ক্যুইন অফ ল্যাটিন মিউজিক’ শাকিরা (Pop Singer Shakira)। ২০০৭ সালে শেষবার...

মন ভালো তো সব ভালো, উৎপল সিনহার কলম

লাঠিতে ভর দিয়ে একদল বৃদ্ধ একটা বাড়িতে ঢুকলেন, আর এক সপ্তাহ পর তাঁরা দৌড়ে বেরোলেন সেই বাড়ি থেকে।...