Friday, May 29, 2026

কয়লা পাচার কাণ্ডে শর্তসাপেক্ষে জামিন পেলেন বিকাশ মিশ্র

Date:

Share post:

কয়লা পাচার কাণ্ডে (Coal Smuggling Case) শর্তসাপেক্ষে জামিন (Conditional Bail) পেলেন অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র (Bikash Mishra)। শুক্রবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ (Division Bench) শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে। এদিন বিচারপতির ডিভিশন বেঞ্চ সাফ জানায় বিকাশ মিশ্রকে তদন্তে সহযোগিতা করতে হবে, পাসপোর্ট (Passport) জমা রাখতে হবে এবং ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে (Personal Bond) জামিন পেয়েছেন অভিযুক্ত। আসানসোল আদালতে (Asansol Court) যখন মামলা শুনানি হবে তখন সেখানে থাকতে হবে বিকাশ মিশ্রকে। তবে চিকিৎসার (Treatment) জন্য তাঁকে বাইরে যেতে হলে নিতে হবে অনুমতি।

কয়লা পাচার কাণ্ডের তদন্তে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রর (Vinay Mishra) ভাই বিকাশ মিশ্রকে দিল্লি (Delhi) থেকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-র (CBI) আধিকারিকরা। গত কয়েকমাস ধরে প্রেসিডেন্সি সংশোধনাগারের (Presidency Correctional Home) রয়েছেন তিনি।

তার আগে আসানসোলের সংশোধনাগারে ছিলেন বিকাশ। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। ফলে, সেখান থেকে তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এবং শেষে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল।

Related articles

এবার বিধানসভা থেকে সই না মেলার অভিযোগ! চার তৃণমূল বিধায়কের বাড়ি CID

বিধানসভায় এখনও বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি দেননি অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। পাঁচ মিনিটের জন্য দেখা করার সময়...

নেতাজি নগরে স্কুলে তৃতীয় শ্রেণির পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু! ‘জাস্টিস’ দাবি অভিভাবকদের

চরম অমানবিকতার অভিযোগ নেতাজি নগরের একটি বেসরকারি স্কুলে যেখানে তৃতীয় শ্রেণীর অসুস্থ পড়ুয়াকে ছয়টি পিরিয়ড ক্লাস করতে বাধ্য...

প্রকাশ্যে প্রস্রাব বা চিপসের প্যাকেট ফেললেই জরিমানা: আসছে ‘স্বচ্ছ অ্যাপ’

শহর থেকে শহরতলি, নিময় মানা ও পরিচ্ছন্ন থাকার নতুন অভ্যাস চালু করার পথে বর্তমান বিজেপি সরকার। তার লক্ষ্যে...

দাবি নিরপেক্ষ তদন্তের, টাকিতে বেআইনি নির্মাণ ঘিরে প্রশ্নের মুখে পুর প্রশাসন 

বেআইনি নির্মাণ রুখতে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের সাম্প্রতিক নির্দেশ ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল টাকিতে। যে...