Saturday, April 4, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) চোটের কারণে দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজে নেই যশপ্রীত বুমরাহ । তাঁর জায়গায় দলে এলেন মহম্মদ সিরাজ । শুক্রবার এমনটাই জানিয়ে দেওয়া হল বিসিসিআইয়ের তরফ থেকে।

২) রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ভারত। তার আগে শুক্রবার গুয়াহাটি পৌঁছল তারা। বিকেলে ছিল ঐচ্ছিক অনুশীলন। সেখানেই নেটে আগুন ঝরালেন উমেশ যাদব এবং মহম্মদ সিরাজ।

৩) ৩৬তম জাতীয় গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর। শুক্রবার মহিলাদের ভারোত্তলনের ৪৯ কেজি বিভাগে সোনার পদক জয় করেন তিনি। ৪৯ কেজি বিভাগে ক্লিন অ‍্যায়ান্ড জার্ক ও স্ন‍্যাচে নিজের নিকটতম প্রতীদ্বন্দ্বীর থেকে ৪ কেজি বেশি ওজন তুলে সোনা জয় নিশ্চি করেন চানু। মোট ১৯১ কেজি তোলেন তিনি।

৪) টি-২০ বিশ্বকাপে কি দেখা যেতে পারে যশপ্রীত বুমরাহকে? তিনি কি ছিটকে যাননি? আগামী দু’-তিন দিনেই ব্যাপারটা বোঝা যাবে। এই নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ড সভাপতির মতে, এখনই বুমরাহকে নিয়ে চূড়ান্ত কিছু বলার সময় আসেনি। আগামী দু’-তিন দিনের মধ্যে সব বোঝা যাবে।

৫) পুরুষদের পর এবার মহিলাদের এশিয়া কাপ টি-২০। শনিবার ভারতের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ইংল্যান্ডকে তাদের মাটিতেই একদিনের সিরিজে হারানোর পর আত্মবিশ্বাসী হরমনপ্রীত কৌররা।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...