Friday, June 26, 2026

কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচন: রাজ্যসভার বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা মল্লিকার্জুন খাড়গের

Date:

Share post:

কংগ্রেসের সভাপতি(Congress president) নির্বাচন নিয়ে ব্যস্ততা যখন একেবারে তুঙ্গে ঠিক সেই সময় রাজ্যসভার বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিলেন দলের বরিষ্ঠ নেতা মল্লিকার্জুন খাড়গে(Mallikarjun kharge)। সভাপতি নির্বাচনে লড়ার জন্যই এই দায়িত্ব থেকে ইস্তফা(resign) দিলেন তিনি।

সূত্রের খবর, ইতিমধ্যেই মল্লিকার্জুন খাড়গে তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন সোনিয়া গান্ধীর কাছে। কার্যত ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি অনুযায়ী মল্লিকার্জুন খাড়গে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। প্রবীণ কংগ্রেস নেতা সোনিয়া গান্ধীকে লিখেছেন, আমি রাজ্যসভার বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিচ্ছি। আমি সর্বভারতীয় কংগ্রেস সভাপতি পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছি।

উল্লেখ্য, কংগ্রেসের সভাপতি নির্বাচনের শুরুতে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নাম উঠে এলেও তাঁর অনুরাগীদের ব্যাপক বিক্ষোভের ফলে পিছিয়ে যান অশোক গেহলট। জানিয়ে দেন, তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তার মধ্যেই কংগ্রেস সভাপতি পদে নির্বাচনে অংশগ্রহণ করেন দক্ষিণের সাংসদ শশী থারুর। গতকাল তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরপরই নাম আসে মল্লিকার্জুন খাড়গের। কংগ্রেস সূত্রে খবর, সব মিলিয়ে ২০টি আবেদনপত্র পাওয়া গিয়েছে। তবে গান্ধী পরিবার কাউকেই সরাসরি সমর্থন করছে না।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...