Friday, May 15, 2026

এবার বুমরাহের চোট নিয়ে মুখ খুললেন রাহুল দ্রাবিড় 

Date:

Share post:

এবার যশপ্রীত বুমরাহের  (Jasprit Bumrah) চোট নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার সূত্রের খবর অনুযায়ী টি-২০ বিশ্বকাপে নেই বুমরাহ। এমনকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজেও নেই। আর এবার বুমরাহের চোট নিয়ে মুখ খুললেন দ্রাবিড়। বললেন, আগামী কয়েক দিনে কী হবে সেদিকে নজর থাকবে।

রবিবার প্রোটিয়াদের বিরুদ্ধে মাঠে নামার আগে ভারতী দলের কোচ রাহুল দ্রাবিড় বলেন,” দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বুমরাহ অবশ্যই ছিটকে গিয়েছে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছে ও এখন। সরকারিভাবে দক্ষিণ আফ্রিকা সিরিজে নেই বুমরাহ। আগামী কয়েক দিনে কী হবে সে দিকে নজর থাকবে। বোর্ডের তরফে সরকারি ভাবে কোনও কিছু জানতে পারলে নিশ্চয়ই জানাব।”

এর পাশাপাশি দ্রাবিড় বলেন,”মেডিক্যাল রিপোর্টে কী এসেছে তা আমি খুব ভাল করে দেখিনি। এই বিষয়ে চিকিৎসকরা যেটা বলবে, আমি সেটার উপরেই আস্থা রাখব। পরীক্ষা করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই বুমরাহ’র ভবিষ্যৎ নিয়ে আমরা জেনে যাব। যতক্ষণ না আমাকে জানানো হচ্ছে যে বুমরাহ টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে, তত ক্ষণ আমি আশা ছাড়ব না।”

আরও পড়ুন:সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য দল ঘোষণা করল বাংলা, দলে নেই মনোজ তিওয়ারি

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...