Saturday, February 14, 2026

ভয়াবহ দুর্ঘটনা, কানপুরে পুকুরে ট্র্যাক্টর উল্টে মৃ*ত ২৫ তীর্থযাত্রী

Date:

Share post:

মর্মান্তিক! কানপুরে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা। পুকুরে ট্র্যাক্টর পড়ে মৃ*ত্যু হল ২৫ তীর্থযাত্রীর। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২৪ জনেরও বেশি ৷

সূত্রের খবর, ট্র্যাক্টরটি ৫০ জন আরোহী নিয়ে উন্নাওয়ের চন্দ্রিকা দেবী মন্দির থেকে ফিরছিল। সেই সময় কানপুরের ঘটামপুর এলাকায় ট্র্যাক্টরের ট্রলি উল্টে একটি পুকুরে পড়ে যায়। এই ঘটনায় এখন পর্যন্ত ২৫ জন তীর্থযাত্রীর মৃ*ত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃ*তদের সকলেই মহিলা ও শিশু।

দুর্ঘটনায় ইতিমধ্যেই শোকবার্তা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। দুর্ঘটনার মৃতের পরিবারবর্গকে ২ লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ৷ টুইটে প্রধানমন্ত্রী লেখেন, “কানপুরে ট্র্যাক্টর-ট্রলি দুর্ঘটনার কথা শুনে মর্মাহত ৷ যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা ৷ পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷ স্থানীয় প্রশাসন দুর্গতদের সাহায্য়ার্থে সদা সতর্ক রয়েছে ৷”

আরও পড়ুন- ‘চাকদহ এক্সপ্রেস’-এর হাত ধরে জমজমাট উদ্বোধন গিরীশ পার্ক ‘তরুণ সঙ্ঘের’


spot_img

Related articles

এলাকায় অশান্তি! গ্রেফতার বেলেঘাটার বিতর্কিত প্রোমোটার রাজু

এলাকায় অশান্তিকে নাম জড়ানোয় গ্রেফতার করা হল বেলেঘাটার বিতর্কিত প্রোমোটার রাজু নস্কর। শনিবার, অভিষিক্তার কাছ থেকে তাঁকে গ্রেফতার...

যুবসাথী ফর্ম ফিলাপ শুরুর আগেই ‘চাকরি’ দাবি শুভেন্দুর: ভয় পেয়েছেন, কটাক্ষ তৃণমূলের

জনকল্যাণমুখী প্রকল্প বাংলার প্রশাসন যেভাবে মানুষের দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছে, তাতে বিরোধীদের পায়ের তলার মাটি সরে গিয়েছে। বিধানসভা...

ডিজিটাল বিপ্লব এবার চাষের জমিতে, মগজ খাটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা 

লাঙল-জোয়াল আর ঘাম ঝরানো পরিশ্রমের দিন কি তবে শেষ হতে চলেছে? ভারতীয় কৃষিক্ষেত্র এখন দাঁড়িয়ে আছে এক ডিজিটাল...

ISL: যুবভারতীতে ফিরল ফুটবল, ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণের প্রতিবাদে টিফো

দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে শুরু হল ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। প্রেম দিবসের বিকেলে আবারও ফুটবল (Football) ফিরল যুবভারতীতে...