Saturday, March 14, 2026

আজ মহাষ্টমী, মন্ডপে মন্ডপে শুরু অঞ্জলি দেওয়ার প্রস্তুতি

Date:

Share post:

আজ, সোমবার মহাষ্টমী। তবে এই অষ্টমী পুজোয় অনেক নিয়ম-কানুন আছে। অষ্টমীতে হয় কুমারী পুজো। এদিন, বেলুড়মঠে ভিড় করেন দর্শনার্থীরা। অষ্টমীর দিন বিকেলে হয় সন্ধিপুজো। অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমী তিথির প্রথম ২৪ মিনিট। মোট ৪৮ মিনিট ধরে সন্ধিপুজো অনুষ্ঠিত হয়। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে যেহেতু এই পুজো হয়, তাই এই পুজোর নাম সন্ধিপুজো। সন্ধিপুজোর সময় দেবীর পায়ে ১০৮টি লাল পদ্ম উৎসর্গ করা হয়। পাশাপাশি ১০৮টি প্রদীপও জ্বালানো হয়।

সপ্তমীতে কখনও চড়া রোদ, কখনও রিমঝিম বৃষ্টি। তবে ভিড়ে ঘাটতি ছিল না এতটুকু। এবারে মহাষ্টমীর আনন্দ উপভোগের পালা। শুধু আনন্দের স্রোতে গা ভাসিয়ে দেওয়া নয়, উমাবন্দনায় আজ সোমবারের মহাষ্টমী তিথি অত্যন্ত তাৎপর্যপূর্ণও বটে। ভোরের আলো ফুটতে না ফুটতেই শুরু অষ্টমী পুজো এবং তারপরেই অঞ্জলি। এদিনের শাস্ত্রীয় আচারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হল কুমারীপুজো। বেলুড় মঠে এই কুমারীপুজোই ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিকেল হতে না হতেই বেজে উঠবে গভীর মনোযোগের সন্ধিপুজোর ঢাক। এই অষ্টমীর সন্ধ্যার জন্যই বেশিরভাগ আনন্দপিপাসু তুলে রাখেন সবচেয়ে পছন্দের পুজোর পোশাক।

রবিবার সপ্তমী তিথিতে উদ্দীপনার ঢেউ আছড়ে পড়েছে শহরের হাত ধরে গ্রামবাংলাতেও। কলকাতা মহানগরীর সঙ্গে রীতিমতো তাল ঠুকে পাল্লা দিয়েছে দূরের জেলাশহরগুলিও। ফুটে উঠেছে নিখাদ বনেদিয়ানার ঐতিহ্যের নিখুঁত প্রতিচ্ছবি। ৩০০ বছরের রীতি। মালদার চাঁচলের রাজবাড়ি থেকে দেবী সিংহবাহিনী সপ্তমীর সকালে পৌঁছে গেলেন পাহাড়পুরের চণ্ডীমন্দিরে। ৪ দিন দেবী চণ্ডীরূপে পূজিত হয়ে দশমীতে ফিরবেন রাজবাড়িতেই। মুর্শিদাবাদ কাশিমবাজার রাজবাড়ির পুরোহিত হেঁটে গেলেন পাতালেশ্বরের সতীদাহ ঘাটে। কলাবউকে স্নান করিয়ে ঘটে জল ভরে রাজবাড়িতে ফিরে দেবীর চক্ষুদান করে প্রাণপ্রতিষ্ঠার পালা। মা দুর্গার ৪ সন্তানকে সঙ্গে নিয়ে পিতৃগৃহে পদার্পণ সপ্তমীতেই। নবপত্রিকা স্নানের মধ্যে দিয়ে দেবীকে ন’টি বৃক্ষ হিসেবে কল্পনা করা হয়। সেই উপলক্ষে কলকাতা-হাওড়ার যমজনগরীতে গঙ্গার ঘাটেঘাটে উপচে পড়েছিল ভিড়। ফিরে ষোড়শ উপাচারে দেবীর প্রাণপ্রতিষ্ঠা। বনগাঁর ৩ নম্বর টালিখোলা এগিয়ে চলো সংঘের পুজোয় এবারে সবুজের বার্তা। মণ্ডপ দুবাইয়ের মিরাকল গার্ডেনের অনুকরণে। বাগবাজার সর্বজনীন থেকে একডালিয়া এভারগ্রিন, দেশপ্রিয় পার্কে সকাল থেকেই জনতার ঢল।

আরও পড়ুন- প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই, নেতৃত্বে শিখর ধাওয়ান


 

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...