Friday, May 15, 2026

প্রবল ঝড়বৃষ্টিতে ভাঙল মণ্ডপ, কেঁদে ফেললেন রাজগঞ্জের বিধায়ক

Date:

Share post:

অষ্টমীতে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। পূর্বাভাসকে সত্যি করেই সকাল থেকে জলপাইগুড়ি জেলা জুড়ে শুরু হয় ঝড়বৃষ্টি। আর ঝড়বৃষ্টিতে অঞ্জলির সময়ে হুড়োহুড়ির চোটে ভেঙে পড়ে জলপাইগুড়ির রাজগঞ্জের কদমতলা পাতিলাভাসা সর্বজনীনের পুজোমণ্ডপ। ক্ষতিগ্রস্ত হয় প্রতিমাও। এই পুজোর অন্যতম উদ্যোক্তা স্থানীয় তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। আর নিজের আয়োজিত পুজোর এই অবস্থা দেখে কেঁদে ফেললেন বিধায়ক খগেশ্বর রায়। প্যান্ডেল নির্মাতার ভুলেই এত ঘটনা ঘটেছে বলে দাবি বিধায়কের।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে অষ্টমীর সকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ঝড়বৃষ্টি শুরু হয়েছিল। পুজোর আনন্দে কিছুটা বাধা পড়েছে উত্তরবঙ্গবাসীর। তবু অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য বিভিন্ন মণ্ডপেই ভিড় জমিয়েছিলেন তাঁরা। অঞ্জলির সময়ে মণ্ডপে দর্শনার্থীদের হুড়োহুড়ি ও দুর্যোগের জোড়া ধাক্কায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জলপাইগুড়ির রাজগঞ্জের কদমতলা পাতিলাভাসা সর্বজনীনের পুজোমণ্ডপ। স্থানীয় তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় বলেন, ”আমার জীবনে এই প্রথম এমন ঘটনা ঘটল। খুঁটি ভেঙে হুড়মুড়িয়ে পড়ে গেল মণ্ডপটা। অষ্টমীর দিন এমনটা হওয়ায় এত খারাপ লাগছে যে বলার কথা না। চোখে জল চলে আসছে।” প্যান্ডেল নির্মাতার ভুলেই এত বড় ক্ষতি বলে মনে করেন তিনি। রাজগঞ্জের কদমতলা পাতিলাভাসা সর্বজনীনে এমন অঘটন ঘটনায় এলাকাবাসীরও মনখারাপ। যদিও ফের মণ্ডপ মেরামত করে পরিস্থিতি স্বাভাবিক করতে অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছেন পুজো উদ্যোক্তারা।

আরও পড়ুন- প্রতিরক্ষায় শক্তি বাড়াল ভারত, বায়ুসেনায় যোগ দিল ‘প্রচণ্ড’


 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...