Monday, March 16, 2026

নবমীর সকাল থেকেই মুখ ভার আকাশের, ‘অসুর’ বৃষ্টির দাপট জারি রইবে আজও

Date:

Share post:

অষ্টমীর সারারাত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দফায় দফায় বৃষ্টি হয়েছে। কোথাও হাল্কা, কোথাও আবার ভারী বৃষ্টির দাপট দেখেছেন উৎসবে মাতোয়ারা রাজ্যবাসী। নবমীতেও সে পরিস্থিতি থেকে রেহাই মিলছে না কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়।

মঙ্গলবার, নবমীতে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঝোড়ো হাওয়াও বইতে পারে। পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সোমবার থেকে বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে উৎসবের মরশুমে এই বৃষ্টির জেরে স্বাভাবিকভাবে ক্ষুব্ধ সাধারণ মানুষ। হাওয়া অফিসের দাবী এই দুর্যোগ কিছুটা কমতে পারে আগামী বুধবার, অর্থাৎ দশমীর দিন থেকে। সে দিন আর কোথাও ভারী বৃষ্টির কোনও তেমন প্রভাব দেখা যাবে না। তবে উত্তরবঙ্গে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।

spot_img

Related articles

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...