Thursday, March 5, 2026

তৃতীয় বড় দল তৃণমূল কোনও কমিটির মাথায় নেই: সুদীপকে সরানোর তীব্র প্রতিবাদ ডেরেকের

Date:

Share post:

সংসদের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের পদ থেকে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) সরিয়ে বসানো হয়েছে বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে। মঙ্গলবারই সংসদীয় কমিটিগুলি পুনর্গঠিত করা হয়েছে। খাদ্য ও উপভোক্তা সংসদীয় কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছে সুদীপকে। এর ফলে সংসদের কোনও কমিটিরই চেয়ারম্যান পদেই নেই তৃণমূল। ঘটনায় বেজায় ক্ষুব্ধ তৃণমূল। তীব্র আক্রমণ করে টুইট করেছেন তৃণমূলের রাজ্যসভার সংসদ ডারেক ও’ব্রায়েন (Dereck O Brien)।

প্রতি বছর অগাস্ট- সেপ্টেম্বরে বিভিন্ন সংসদীয় কমিটি ঘোষণা করা হয়। কমিটিগুলির চেয়ারম্যান পদে বিরোধী দলের নেতা-নেত্রীদের বসানোই প্রথা। সেই মতোই খাদ্য ও উপভোক্তা সংসদীয় কমিটির চেয়ারম্যান ছিলেন তৃণমূল সাংসদ সুদীপ। এই একটি কমিটিতেই চেয়ারম্যানের পদ ছিল তৃণমূলের দায়িত্বে। কিন্তু এবার সেটা থেকেও তাদের সরানো হল। ফলে আপাতত কোনও কমিটির চেয়ারম্যান পদে নেই তৃণমূল। তবে অন্যান্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন বিরোধী দলের প্রতিনিধিরা।

এই ঘটনা তীব্র প্রতিবাদ করে টুইট করেন ডেরেক ওব্রায়েন। লেখেন, তৃতীয় বড় দল, তাও কোনও কমিটির মাথায় নেই। বৃহত্তম বিরোধী দল সংসদীয় কমিটির দুটি গুরুত্বপূর্ণ চেয়ারম্যান পদ হারিয়েছে। এটি নতুন ভারতের নির্মম বাস্তবতা।

 

 

spot_img

Related articles

রাজ্যসভা নির্বাচনে আজ মনোনয়ন জমা দেবে তৃণমূল 

দেশজুড়ে মোট ৩৭টি রাজ্যসভা আসনে ভোট (Rajyasabha Election)। আগামী ১৬ মার্চ নির্বাচনের দিন ধার্য হয়েছে।বৃহস্পতিবার মনোনয়ন পর্ব জমা...

Gen Z-র বিক্ষোভে সরকার পতনের পর আজ ভোট নেপালে

সালটা ছিল ২০২৫, Gen Z-র বিক্ষোভে কে পি শর্মা ওলির সরকারের (KP Sharma Oli's government) পতন হয়৷ তারপর...

বীণাপাণি দেবীর প্রয়াণ দিবসেও SIR নিয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর! 

মতুয়া সংঘের বড়মা বীণাপাণি দেবীর (Binapani Devi) প্রয়াণ দিবস। শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মতুয়া সমাজের...

কালো পাড়ের লাল সিল্ক শাড়িতে মোহময়ী রশ্মিকা, বিয়ের সেলিব্রেশন শেষ ঘোষণা বিজয়ের 

ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে রীতি মেনে চার হাত এক হয়েছিল। তারপর থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে প্রতিদিন চর্চায় থেকেছেন...