বিধানসভায় কত আসন তৃণমূলের? বসিরহাট থেকে জানিয়ে দিলেন অভিষেক

প্রথমদফার ভোটগ্রহণ শেষ। এখন দ্বিতীয় দফা। কোন দলের ঝুলিতে কটা আসন-এখন সেটা নিয়েই জোর চর্চা। এই পরিস্থিতিতে শনিবার বসিরহাট (South Basirhat) দক্ষিণের দলীয় প্রার্থী সুরজিৎ মিত্রের (Surajit Mitra) সমর্থনে প্রচারে সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানালেন, ডবল সেঞ্চুরি পার করবেই তৃণমূল। তাঁর কথায়, “প্রথম দফায় ভোটে তৃণমূল সেঞ্চুরি করেছিল। ২৯ তারিখ ডবল সেঞ্চুরি পার হবে। সংখ্যা কোথায় গিয়ে থামবে,আমি নিজেও জানি না।“
Sponsored

তাঁর কথায়, "আজকের এই ভাঙড়ের জনসভা সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়েছে। যতদূর চোখ যাচ্ছে, মানুষের বাঁধন ছাড়া উচ্ছ্বাস। সভাস্থলে তিল ধারণের জায়গা নেই। ক্যানিং পূর্ব তো তৃণমূলের শক্তিশালী ঘাঁটি। ভাঙড় জয় শুধু সময়ের অপেক্ষা।" আরও পড়ুন: ‘আম জনতাকে’ ঠকাচ্ছেন হুমায়ুন! কবীরের দল ছেড়ে তৃণমূলে উলুবেড়িয়ার প্রার্থী
বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই বিধানসভা আসনটি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই আসন থেকে জিতেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল। তিনি প্রয়াত হওয়ার পরে এই আসনটি উপনির্বাচন কেন হয়নি, সে নিয়েও এ দিন প্রশ্ন তোলেন অভিষেক। বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বলেন, ‘প্রায় দুই বছর হয়েছে, গায়ের জোরে নির্বাচন আটকে রেখেছে। এই লোকসভা কেন্দ্রের কোনও প্রতিনিধি সংসদে না যেতে পারে। কারণ এখানে ভোট হলে বিজেপির প্রার্থী পাঁচ লক্ষ ভোটে হারবে।’
এই কেন্দ্রের বাসিন্দাদের বহুদিনের দাবি, ভ্যাবলা স্টেশনের পাশে আন্ডারপাস নির্মাণ। কেন্দ্রের উপনির্বাচন না হওয়ার জন্যে এই সব সমস্যার কথা সংসদে তোলা যাচ্ছে না বলে অভিযোগ করেন অভিষেক। এ দিনের সভা উপস্থিত তৃণমূল কর্মী, সমর্থকদের আশ্বাস দিয়ে অভিষেক বলেন, ‘আমি কথা দিচ্ছি, ডায়মন্ড হারবারের সাংসদ হয়েও আপনাদের দাবি সংসদে তুলব। কেন্দ্রীয় সরকার এই আন্ডার পাস যদি না করে, যে ভাবে অন্যান্য প্রকল্প কেন্দ্রের সাহায্য রাজ্য সরকার করছে, একই ভাবে এই আন্ডার পাস কী ভাবে করা যায় সেটা আমরা দেখব।’
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
4h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
8h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
11h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
