Friday, March 13, 2026

বিসর্জনে বিপত্তি, বাবুঘাটে পে লোডারের গাড়ির ধাক্কায় আহত বেশ কয়েকজন

Date:

Share post:

বিসর্জনের (Immersion) দুপুরে ধুন্ধুমার কাণ্ড বাবুঘাটে (Babughat)। পে লোডারের গাড়ির ধাক্কায় আহত বেশ কয়েকজন। পুরসভার (KMC) গাড়ি ব্রেক ফেল করে সোজা বাবুঘাটে যখন প্রতিমা নিরঞ্জন চলছিল তখন গিয়ে ধাক্কা মারে। এরপরই পুরসভার কর্মীদের সঙ্গে বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তাদের বচসা শুরু হয়। প্রশাসনের তরফ থেকে আরও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দরকার ছিল বলে অভিযোগ করতে থাকেন বেশ কিছু মানুষ। কার্যত বিশৃংখল পরিস্থিতি তৈরি হয় বাবুঘাটে। গঙ্গার ধারের বেশ কিছু বালির বস্তা রাখা হয়েছিল সেই বালির বস্তাতেই পে লোডারের গাড়ি আটকে যায়। তা না হলে আরও বড় দুর্ঘটনা হতে পারতো বলে মনে করছেন অনেকেই। বিসর্জন দিতে আসা কয়েকজন মানুষ গাড়ির ধাক্কায় আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। পে লোডারের গাড়ির চালককে মারধর করার অভিযোগ উপস্থিত পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গেছেন রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবাশীস কুমার (Debasish Kumar)। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আছেন বলে জানা যাচ্ছে।

spot_img

Related articles

নতুন করে বাদ ৭ লক্ষ! চলতি সপ্তাহেও আসছে না সাপ্লিমেন্টারি তালিকা

সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার এসআইআর প্রক্রিয়ার বাকি সব কাজ এখন রাজ্য ও ভিন রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকদেরই (Judicial Officer)...

মধ্যরাত থেকে বিমানের ভাড়া কত বাড়ছে: তালিকা প্রকাশ ইন্ডিগোর

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে দেশীয় বিমান সংস্থাগুলি যে বিমান ভাড়া বাড়াতে চলেছে, তা আগেই ঘোষণা করা হয়েছিল। সেই...

এসআইআরের চাপে ফের মৃত্যু, কালিয়াচকে প্রাণ গেল স্কুলশিক্ষকের 

এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের চাপের মুখে রাজ্যে ফের এক বিএলও-র মৃত্যু। শুক্রবার ভোরে মালদহের কালিয়াচকের সুজাপুরে আবুল...

মন্তব্য নয়: বিদেশি লিগে দেশীয় ফ্র্যাঞ্চাইজি পাক খেলোয়াড় নেওয়ার বিতর্কে BCCI-র দাবি

পাক খেলোয়াড়কে ভারতের সংস্থার নেওয়া নিয়ে বিতর্কে কার্যত জল ঢেলে দিল বিসিসিআই। ইংল্যান্ডে চলা ক্রিকেট লিগে ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স...