Tuesday, May 19, 2026

দশমীর ভোরে দ্রুত গতির বলি এক বাইক আরোহী

Date:

Share post:

ফের পুজোয় মর্মান্তিক দুর্ঘটনা (Accident)। দশমীর (Dashami) ভোরে বেপরোয়া গতির বলি এক বাইক আরোহী । আহত হয়েছেন বাইকে থাকা আরেক সওয়ারি। জানা গিয়েছে, দুই বন্ধু মিলে নবমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়েছিল। দুজনেই মদ্যপ অবস্থায় ছিল। তারপরই এমন দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃ*ত্যু হয় একজনের। আহত অপরজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। তার অবস্থাও আশঙ্কাজনক।

দুর্ঘটনাটি ঘটেছে নিউটাউনের রামমন্দির সংলগ্ন আইল্যান্ডে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে ইকোপার্ক থানার পুলিশ। সারচি সিগন্যাল থেকে নবাবপুর মোড়ের দিকে যাওয়ার সময় বাইকটি প্রচণ্ড গতিবেগে ছুটছিল। তখনই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা সজোরে মারে। ছিটকে রাস্তায় পড়ে দুজনই।

পথচলতি মানুষরাই তখন ইকোপার্ক থানায় গিয়ে খবর দেয়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। হাসপাতালে নিয়ে যায় দুজনকে। সেখানে চিকিৎসকরা একজনকে মৃ*ত বলে ঘোষণা করেন। অপর একজনকে আহত অবস্থায় আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (R G Kar Medical College and Hospital) পাঠানো হয়।

Related articles

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...

লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেসের ৩টি কামরা

আরও একবার প্রশ্নের মুখে ভারতীয় রেলে যাত্রী সুরক্ষা! রাজধানীর অগ্নিকাণ্ডের রেশ কাটার আগেই এবার ঋষিকেশের যোগ নগরী রেল...