Sunday, June 7, 2026

হরিয়ানায় রাবণ দহনে দুর্ঘটনা, আহত অনেকে

Date:

Share post:

রাবণ দহনের অনুষ্ঠানে দুর্ঘটনা। হরিয়ানার (Hariyana) যমুনানগরে রাবণের বিশাল জ্বলন্ত কাঠামো উল্টে পড়ে আহত অনেকে। এবার রাবণ দহনের এই অনুষ্ঠানে বহু মানুষ ভিড় করেন। বিশাল কুশপুতুলটিতে প্রচুর বাজি আটকানো ছিল। তার চারপাশে ভিড় জামান সবাই। প্রথমত রাবণের (Ravana) কুশপুতুলে আগুন ধরানো হয়। প্রচন্ড শব্দে বাজি ফুটতে শুরু করে। আচমকা জ্বলন্ত রাবণের বিশাল পুতুলটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়। আতঙ্কে সবাই ছোটাছুটি শুরু করে দেন। অনেকেই জখম হয়েছেন।

কথিত আছে এই দিনেই রাবণকে বধ করেছিলেন রামচন্দ্র। সেই বিজয়কে উদযাপন করতে প্রতিবছরই অশুভ শক্তির বিনাশে রাবণ দহন করা হয়। কবিদের কারণে গত দুবছর এই অনুষ্ঠান ঠিকভাবে পালন করা যায়নি। সে কারণে এবছর ভিড় ছিল কিছুটা বেশি। কিন্তু উৎসব মুহূর্তে পরিণত হয় আতঙ্কে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন- ফিরল আট বছর আগের স্মৃতি! ছন্দার পর আবার এভারেস্টজয়ী মহিলার মৃত্যু হিমালয়ে


Related articles

CJP-র পাশে দুই প্রান্তের দুই সেলিব্রেটি: লড়াইকে কুর্নিশ প্রকাশ-অতুলের

প্রথম কর্মসূচিতেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ককরোচ জনতা পার্টি (CJP)। শিক্ষা ব্যবস্থার দুর্নীতি, বেকারত্ব, কর্মসংস্থান ও মূল্যবৃদ্ধির...

একই ব্রেসলেট, একই সময়ে পোস্ট; বলি অভিনেত্রীর অভিষেকের প্রেমের জল্পনা তুঙ্গে

কখনও একসঙ্গে দেখা যাওয়া, কখনও আবার সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়া কিছু ইঙ্গিত। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে...

‘ডায়মন্ড সিস্টেম’, উৎপল সিনহার কলম 

" পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল ... " অমল দত্ত বনাম পিকে, কাতানেচিও বনাম ডায়মন্ড, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। উত্তেজনায় থরথর। চায়ের...

ক্ষমতায় থাকলে বদমায়েশদের ভিড় বাড়ে: রাজ্যজুড়ে গ্রেফতারিতে সরব দেবাংশু

রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই তৃণমূলের (TMC) অন্দরে এবার ক্ষোভের আবহ। দুর্নীতি, তোলাবাজি ও বোমা বিস্ফোরণের মতো গুরুতর অভিযোগে...