Saturday, May 16, 2026

বিধানসভা ভোটের আগে মোদি-শাহর রাজ্য গুজরাতে জালনোটের রমরমা

Date:

Share post:

সামনেই রাজ্যে হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনে। নিজেদের রাজ্যে এবারও লড়াইটা খুব একটা সহজ হবে না নরেন্দ্র মোদি-অমিত শাহদের। ঘুরপথে, ঘোড়া কেনাবেচা, টাকা ছড়ানোয় বিজেপির জুড়িমেলা ভার। গুজরাটে বিধানসভা নির্বাচনের আগে রমরমা জাল নোটের কারবার! সুরাটে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ জাল নোটের এখনই ৩১৭ কোটিতে পৌঁছেছে। অঙ্কটা আরও বাড়বে বলেই দাবি পুলিশের।

আরও পড়ুন:ক্লাবের প্রাণপুরুষ প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়কে স্মরণে রেখে এবছরের পুজো শেষ, কার্নিভালে নেই একডালিয়া


গোপন সূত্রে খবর পেয়ে, সুরাট পুলিশ আমেদাবাদ-মুম্বই হাইওয়েতে পারদি গ্রামের কাছে ডিকরি এডুকেশন ট্রাস্টের একটি অ্যাম্বুলেন্স আটকে ২৫ কোটি টাকার জাল নোট ভরতি ৬টি বাক্স উদ্ধার করে। তদন্তে এখনও পর্যন্ত ৩১৬ কোটি ৯৮ লক্ষ টাকার জাল নোট মিলেছে। আটক হওয়া অ্যাম্বুলেন্সের চালক হিতেশ পরশোত্তম ভাই কোটিয়া জিজ্ঞাসাবাদে প্রথমে পুলিশকে জানিয়েছিল যে অ্যাম্বুলেন্সে পাওয়া জাল নোটগুলি সিনেমার শুটিংয়ের জন্য ব্যবহৃত অর্থ ছিল। এরপর হিতেশের বাড়ি থেকে ৫২ কোটি টাকার জাল নোট উদ্ধার করা হয়।

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...