Thursday, May 14, 2026

শ্মশান দুর্নীতির অভিযোগে শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ পুলিশের

Date:

Share post:

দীর্ঘ টালবাহানার পর শেষমেশ শ্মশান-দুর্নীতি মামলায় কাঁথি থানায় হাজিরা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। আজ, শুক্রবার সকাল দশটা নাগাদ সৌমেন্দুকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কাঁথি থানার পুলিশ। তাঁর সঙ্গে ছিল কেন্দ্রীয় জওয়ানরা।

আরও পড়ুন:বিপাকে শুভেন্দুর ভাই সৌমেন্দু, টেন্ডার দুর্নীতির অভিযোগে জেলাশাসকের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের


প্রায় ১০ বছর কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন সৌমেন্দু। পরে প্রশাসক পদে ছিলেন। পুরপ্রধান থাকাকালীন একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।কাঁথি পুরসভার শ্মশানে দুর্নীতি মামলা-সহ সারদা চিটফান্ডে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি, ত্রিপল চুরির অভিযোগে সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। এরপরই আদালতের দ্বারস্থ হন সৌমেন্দু অধিকারী। গত ১১ অগস্ট কলকাতা হাই কোর্ট তাঁকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দেয়। এমনকি তাঁকে গ্রেফতার করা যাবে না বলেও নির্দেশ দেয় হাই কোর্ট। এর মধ্যেও কয়েকবার কাঁথি থানায় সৌমেন্দুকে তলব করা হয়। এরপর ২৯ সেপ্টেম্বর সেই সমনের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন সৌমেন্দু। সেই সময় বিচারপতি রাজাশেখর মান্থা তাঁকে ফের রক্ষাকবচ দেন।আদালত জানায়, সৌমেন্দুকে গ্রেফতার করা যাবে না। তবে সংশ্লিষ্ট মামলার তদন্তে তাঁকে সহযোগিতা করতে হবে। এরপরই দ্বাদশীতেই কাঁথি থানায় হাজিরা দিলেন সৌমেন্দু অধিকারী।

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...