Thursday, May 14, 2026

নিঃস্বার্থ সেবার জন্য রতন টাটাকে ‘সেবারত্ন সম্মান’ RSS-এর শাখা সংগঠনের

Date:

Share post:

ভারতীয় শিল্পোপতিদের মধ্যে সেবামূলক কাজের নিরিখে বারবার শিরোনামে উঠে এসেছেন শিল্পপতি রতন টাটা(Ratan Tata)। তাঁর এই সেবামূলক কাজের জন্য শুক্রবার থাকে বিশেষ সম্মান দিল আরএসএস-এর শাখা সংগঠন সেবা ভারতী। আজীবন নিঃস্বার্থ সমাজসেবার স্বীকৃতি হিসাবে ‘সেবা রত্ন’ (Sewa Ratna) সম্মানে ভূষিত করা হল টাটাকে।

শুক্রবার সেবা ভারতীর তরফে রতন টাটা-সহ মোট ২৪ জনকে ‘সেবা রত্ন’ সম্মান দেওয়া হয়েছে। এঁদের মধ্যে ছিলেন চালাসানি বাবু রাজেন্দ্র প্রসাদও। যদিও রতন টাটা সশরীরে সেবা ভারতীর অনুষ্ঠানে উপস্থিত হননি। অবশ্য সংঘের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নতুন কিছু নয়। এর আগে সংঘের একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গেও তাঁর সম্পর্ক বরাবর ভাল।

উল্লেখ্য, কেবল বিখ্যাত শিল্পপতিই নন, সমাজসেবী হিসেবেও রতন টাটা (Ratan Tata) রীতিমতো জনপ্রিয়। বহুবার রতন টাটার মানবদরদী চেহারার পরিচয় পেয়েছে দেশ। ২০২০ সালের মার্চে করোনা অতিমারীর মোকাবিলায় তাঁর সংস্থা টাটা ট্রাস্টের তরফে ৫০০ কোটি টাকা অনুদান দেওয়া হয়। পরে আরও ১ হাজার কোটি টাকার অনুদানের কথা ঘোষণা করেন তিনি। সব মিলিয়ে অঙ্কটা দাঁড়ায় দেড় হাজার কোটি টাকা। বস্তুত যখনই ভারত সমস্যায় পড়েছে, রতন টাটা নিজেকে উজাড় করে দিয়েছেন দেশসেবায়।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...