Tuesday, June 23, 2026

ঝিল থেকে উদ্ধার নিখোঁজ কিশোরীর দেহ, সিবিআই তদন্তের দাবি পরিবারের

Date:

Share post:

দশমীর (Dashami) রাত থেকে নিখোঁজ (Missing) কিশোরীর দেহ মিলল ত্রয়োদশীর অর্থাৎ শনিবার সকালে। এদিন হুগলির জাঙ্গিপাড়ার শ্রীহট্ট এলাকার একটি ঝিল থেকে উদ্ধার (Rescue) করা হয়েছে সপ্তম শ্রেণীর ওই পড়ুয়ার দেহ। কিশোরীর পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ (Police)।

আরও পড়ুন: খুনের পরদিন অয়নের বাড়িতে তাঁর খোঁজে যায় বান্ধবী!হরিদেবপুর কাণ্ডে চাঞ্চল্যকর মোড়*

এদিকে ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত জাঙ্গিপাড়ার শ্রীহট্ট এলাকা। বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে ঘটনাস্থলে এসে দেহ উদ্ধারের চেষ্টা করলে পুলিশকে বাধা দেন কিশোরীর পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা। বেশ কিছুক্ষণ পর ওই কিশোরীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠানো হয়। কিশোরীর পরিবারের অভিযোগ, দশমীর রাতে ভাইবোনদের নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিল সে। এরপর আচমকাই নিখোঁজ হয়ে যায়। রাত ৮টার পর থেকে কিশোরীর কোনও খোঁজ মেলেনি।

স্থানীয়দের দাবি, শনিবার ঝিলের পাশে পড়ে থাকতে দেখা যায় এক জোড়া পুরুষের জুতো। আর তা দেখে পরিবারের সন্দেহ খুন করা হয়েছে ওই নাবালিকাকে। নাবালিকার দাদার অভিযোগ, আমার বোন দশমী থকে নিখোঁজ (Missing) ছিল। আমরা সিবিআই তদন্ত (CBI Investigation) চাই। আমাদের মনে হচ্ছে, ওকে ধর্ষণ করে খু*ন করা হয়েছে কারণ ওর গায়ে কিছু গয়না ছিল। তা খুলে নেওয়া হয়নি। আমরা দোষীদের কড়া শাস্তি চাই।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...