Thursday, May 14, 2026

একনাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন বাণিজ্যনগরী, নাজেহাল মানুষ

Date:

Share post:

সকাল থেকেই মুষলধারে অবিরাম বৃষ্টি। যার জেরে জলমগ্ন বাণিজ্যনগরীর একাধিক এলাকা।সকাল থেকেই জল জমে বিপন্ন জনজীবন।কবে থামবে বৃষ্টি? উত্তর নেই আবহাওয়া অফিসের কাছেও।

আরও পড়ুন:Weather forecast: লক্ষ্মী পুজোতেও বৃষ্টি ভিজবে বাংলা, আশঙ্কা করছে হাওয়া অফিস

মৌসম ভবনের পূর্বাভাস, মুম্বই শহর এবং পার্শ্ববর্তী এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দিনভর  আকাশ মেঘলা থাকবে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও।

তবে শুধু মুম্বই নয়, পশ্চিম ও দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। ৭ থেকে ১০ অক্টোবর পর্যন্ত গুজরাট, পন্ডিচেরী, উত্তর কর্নাটকে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্য মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকায় বৃষ্টি হবে ৭ থেকে ৯ তারিখ পর্যন্ত। এ ছাড়া এই সময়ের মধ্যে কোঙ্কণ, গোয়া, তামিলনাড়ু, দক্ষিণ কর্নাটক, কেরলেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

শনিবার মুম্বইয়ে বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা কমেছে। এদিন বাণিজ্যনগরীতে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...