Saturday, May 16, 2026

অত্যন্ত সঙ্কটজনক মুলায়ম সিং যাদব, চলছে জীবনদায়ী ওষুধ

Date:

Share post:

এখনও শারীরিক অবস্থার এতটুকু উন্নতি হয়নি উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের। অত্যন্ত সঙ্কটজনক ৮২ বছরের মুলায়ম সিং যাদব। গুরুগ্রামে মেদান্ত হাসপাতালের আইসিইউতে তাঁর চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, অশীতিপর সপা নেতার শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। তাঁকে জীবনদায়ী ওষুধ দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের দল ২৪ ঘণ্টা তাঁর দিকে নজর রাখছে। গত রবিবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। তারপর থেকে একই অবস্থায় রয়েছেন তিনি।

স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে, মুলায়ম সিং যাদবএখনও সঙ্কটজনক। বর্তমানে তাঁকে জীবনদায়ী ওষুধ দেওয়া হচ্ছে। চিকিৎসার জন্য গঠিত চিকিৎসকদের একটি দল সবসময় তাঁর উপর নজরদারি চালাচ্ছেন।

প্রসঙ্গত. গত সেপ্টেম্বরে গুরুগ্রামের বেদান্ত হাসপাতালে ভরতি করানো হয়েছিল বর্ষীয়ান রাজনৈতিক নেতাকে মুলায়ম সিং যাদবকে। গত বেশ কয়েক মাস ধরে বার্ধক্যজনীত রোগে ভুগেছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২ অক্টোবর তাঁকে সিসিইউ-তে স্থানান্তরিত করা হয়।

 

Related articles

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...

নেতাজি ইন্ডোরে শুরু ‘এডুকেশন ইন্টারফেস ২০২৬’, কেরিয়ারের দিশা খুঁজতে ভিড় পড়ুয়াদের 

বর্তমান যুগে দাঁড়িয়ে সঠিক সময়ে সঠিক কেরিয়ার নির্বাচন করাই ছাত্রছাত্রীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জকে সহজ...

আর জি কর-তদন্তে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের, অভিজিতের নিশানায় CBI আধিকারিক সীমা

হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে আর জি কর মামলার (RG Kar Case) শুনানির জন্য সম্পূর্ণ নতুন একটি...

এবার অবাধ নির্বাচন হবে, বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান: আহ্বান শুভেন্দুর

"এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান"। শনিবার ফলতায় (Falta) দলীয়...